বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা হলেন মতিয়া
সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা হলেন মতিয়া
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা। সেই সঙ্গে উপনেতা হয়েছেন বেগম মতিয়া চৌধুরী।
বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথগ্রহণ শেষে আওয়ামী লীগের সংসদীয় দল এ সিদ্ধান্ত নেয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ নেতা ও উপনেতার নাম প্রস্তাব করেন। সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
এদিকে সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়।
স্পিকারের নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এবং তাতে সমর্থন দেন সংসদ সদস্য ইকবালুর রহিম। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত হয়।
এ ছাড়া বর্তমান সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবেও পুনর্নির্বাচিত হয়েছেন।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র 