শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে নির্বাচনকালীন সহিংসতা তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের
বাংলাদেশে নির্বাচনকালীন সহিংসতা তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: নির্বাচনের সময়ে সহিংস ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত করার জন্য বাংলাদেশ সরকারকে উৎসাহিত করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে যারা এর জন্য দায়ী তাদের দায়বদ্ধতার আওতায় আনা এবং সব ধরনের রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার একথা বলেন।বাংলাদেশের নির্বাচন নিয়ে যক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী – এ বিষয়ে জানতে চাইলে ম্যাথু মিলার বলেন, হাজার হাজার বিরোধী দলের সদস্য গ্রেফতার ও নির্বাচনের দিন সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। অন্যান্য পর্যবেক্ষকেদের মতো আমাদেরও মত হচ্ছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। আমরা দুঃখিত যে সব দল অংশগ্রহণ করেনি এবং নির্বাচনের আগে ও নির্বাচনের সময়ে সহিংস ঘটনায় আমরা নিন্দা জানাই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, তবে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করবে।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 