শিরোনাম:
●   প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড ●   টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ? ●   হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান ●   আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প ●   ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ●   রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ●   আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ ●   যুদ্ধ সমাপ্তি ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট ●   মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস ●   অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশের নাহিদা আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে
প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশের নাহিদা আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে
৭১৭ বার পঠিত
মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের নাহিদা আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে

---বিবিসি২৪নিউজ, আন্তজার্তিক ডেস্ক: বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা পুরস্কার জিতে নেন। ২০২৩ সালে নিয়েছিলেন ২০ উইকেট, যেটি ছিল বছরের দ্বিতীয় সর্বোচ্চ। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

২০২৩ সালের সেরা পুরুষ ও নারী ওয়ানডে দল আজ ঘোষণা করেছে আইসিসি। মেয়েদের দলে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটারই অস্ট্রেলিয়ার, দুজন নিউজিল্যান্ডের। আর একজন করে রাখা হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে।
দেশে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া ওয়ানডে সিরিজে ৭ উইকেট পেয়েছিলেন নাহিদা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি টাই হলে সুপার ওভারে বোলিং করতে এসে মাত্র ৭ রান করে ২ উইকেট করেন নাহিদা। সিরিজের তৃতীয় ম্যাচেও তিনি উইকেট ৩টি নেন। তিনি ভারতের বিপক্ষে সিরিজেও ১৫ গড়ে করেছিলেন ৬ উইকেট।

২০২৩ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারদের নামও ঘোষণা করেছে আইসিসি। যেখানে দাপট ভারতীয় ক্রিকেটারদের। একাদশে ভারতের সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার আছেন।

ওপেনিংয়ের রোহিত শর্মার সঙ্গে আছেন শুবমান গিল। এ ছাড়া আছে বিরাট কোহলি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি। গত বছর ওয়ানডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার দুজন জায়গা পেয়েছেন একাদশে-বিশ্বকাপ ফাইনালে শতক করা ট্রাভিস হেড ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। দক্ষিণ আফ্রিকায় আছেন দুজন-হাইনরিখ ক্লাসেন ও মার্কো ইয়ানসেন। নিউজিল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ড্যারিল মিচেল।

রোহিত-গিল দুজনের জায়গা পাওয়াটা অনুমিতই ছিল। ৫২ গড়ে গত বছর রোহিত ওয়ানডেতে রান করেছেন ১২৫৫। অন্যদিকে গিলের ব্যাট থেকে রান এসেছে বছরের সর্বোচ্চ ১৫৮৪। ট্রাভিস হেড সেমিফাইনালে ব্যাট হাতে অর্ধশতকের পর বল হাতে নিয়েছিলেন ২ উইকেট। ফাইনালে তো খেলেছেন অনবদ্য ১৩৭ রানের ইনিংস। কোহলিও বছরজুড়ে পারফর্ম করে গেছেন। রান করেছেন ১৩৭৭। ভেঙেছেন শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে সর্বোচ্চ শতকরে রেকর্ড। মিচেল গত বছর রান করেছেন ৫০-এর বেশি গড়ে। ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান গত বছরে শতক করেছেন ৫টি। মোট ১২০৪ রান এসেছে তার ব্যাট থেকে।

গত বছরে ওয়ানডেতে ক্লাসেন ব্যাট করেছেন ১৪০.৬৬ স্ট্রাইক রেটে। এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ৯০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে এর চেয়ে বেশি স্ট্রাইক রেট কারও নেই। ২০২৩ সালে ক্লাসেন ২২ ইনিংসে করেছেন ৯২৭ রান। ১৪০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বলে যে গড়টা কম, তা নয়-৪৬.৩৫।

ইয়ানসেন অস্ট্রেলিয়া সিরিজে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেটের দেখা পেয়েছিলেন। বিশ্বকাপেও ব্যাট-বলে ভালো পারফর্ম করেছেন। ওয়ানডেতে গত বছর জাম্পা উইকেট নিয়েছেন ৩৮টি। ২০২৩ ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯ উইকেট কুলদীপের। সিরিজের উইকেট ৪৪টি। শামি বিশ্বকাপে নিয়েছিলেন সর্বোচ্চ ২৪ উইকেট। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ৫৭ রানে ৭ উইকেটের স্পেল ওয়ানডেতে ভারতের সেরা।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান