শিরোনাম:
●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? ●   এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইতি চিত্রা’ প্রদর্শিত
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইতি চিত্রা’ প্রদর্শিত
১১৮০ বার পঠিত
মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইতি চিত্রা’ প্রদর্শিত

বিবিসি২৪নিউজ,  বিনোদন ডেস্ক:

‘নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক আলোকিত সমাজ’ এ স্লোগানে চলছে ২২তম ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব। এতে প্রদর্শন করা হচ্ছে ৭৪টি দেশের ২৫২টি সিনেমা। আর এ উৎসবে সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় প্রদর্শিত হলো রাইসুল ইসলাম অনিকের সিনেমা ‘ইতি চিত্রা’।

শীতের কুয়াশার চাঁদরে জড়ানো সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে দেখা গেছে একঝাঁক সিনেপ্রেমীর ভিড়। এক পর্যায় দর্শকের ভিড়ে হাউজফুল হয়ে ওঠে হল। আর দর্শকের উপস্থিতি দেখে আনন্দের হাসি দেখা যায় নির্মাতা ও কলাকুশলীদের মুখে।
ইতি চিত্রা’র প্রদর্শনীতে সিনেমার নির্মাতা অনিক রাইসুল ইসলাম অনিক, নায়িকা জান্নাতুল ঋতু, নায়ক রাকিব হোসেন ইভন
ইতি চিত্রা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই নতুন মুখ রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ঋতু। এছাড়া আরও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন, লোবা আহমেদ, শেখ স্বপ্না, ব্রিটিশ বাবু, তামিম ইকবাল, শাহিন মৃধা ও কামাল খান।
উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর স্থানগুলো হচ্ছে- জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তন। এসব মিলনায়তনের সব প্রদর্শনী বিনা মূল্যে উপভোগ করা যাবে।



আর্কাইভ

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা