শিরোনাম:
●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান ●   মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ●   আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা ●   ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
BBC24 News
শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নাইজেরিয়া রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » নাইজেরিয়া রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ
৫৩০ বার পঠিত
শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাইজেরিয়া রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার একটি রাজ্যের প্রথাগত শাসককে তার বাসায় ঢুকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। এ সময় তার স্ত্রীরসহ আরেকজনকে অপহরণ করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

নিহত সেগুন আরেমু দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যের শাসক।

খবরে বলা হয়েছে, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল। পূর্বপুরুষের মতো তিনি রাজা উপাধি ধারণ করেন। তার আনুষ্ঠানিক উপাধি কোরোর ওলুকোরো।

তবে যারা তাকে হত্যা করেছে, তারা কোনো মুক্তিপণ দাবি করছে কিনা, তা স্পষ্ট নয়।

সম্প্রতি নাইজেরিয়ায় অপহরণের ঘটনা মোকাবিলায় জরুরি অবস্থা জারির দাবি উঠে। সুশীল সমাজের ৫০টি সংগঠন প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে জরুরি অবস্থা জারির দাবি জানিয়ে বলেছে, গতবছর মে মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এক হাজার ৮০০’র বেশি মানুষ অপহৃত হয়েছে।

এর মধ্যেই এ হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনা ঘটল।

এ বিষয়ে গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক বলেছেন, রাজা আরেমু হত্যাকাণ্ড মর্মান্তিক ও জঘন্য। দোষীদের আটক করবে কর্তৃপক্ষ। তাদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এ সপ্তাহের শুরুর দিকে একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

বুধবার রাতে রাজধানী আবুজার বোয়ারিতে অপহৃত হন এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। এ এলাকার কাছেই আরেকটি বাড়ি থেকে গত মাসে ছয় বোনকে তাদের বাবাসহ অপহরণ করা হয়। মুক্তিপণ দিতে দেরির কারণে ওই ছয় বোনের একজনকে হত্যা করা হয়।



এ পাতার আরও খবর

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর
গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার
ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা
পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী
সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে
নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত
কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে
নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত
বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দ. আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

আর্কাইভ

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান