শিরোনাম:
●   মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত ●   স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান ●   যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ ●   ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ●   প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড ●   টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ? ●   হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান ●   আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প ●   ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ●   রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

BBC24 News
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অস্ট্রেলিয়া | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » ভালোবাসা দিবসে বাগদান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
প্রথম পাতা » অস্ট্রেলিয়া | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » ভালোবাসা দিবসে বাগদান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
৩৪৫৬২ বার পঠিত
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভালোবাসা দিবসে বাগদান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: অ্যান্থনি অ্যালবানিজ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বর্তমানে তার বয়স ৬০ বছর। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে (ভ্যালেনটাইনস ডে) বাগদান সারলেন তিনি। এদিন চার বছরের সঙ্গী জোডি হেইডনের সঙ্গে বাগদানের ঘোষণা দেন অ্যান্থনি অ্যালবানিজ।

অ্যালবানিজই প্রথম অস্ট্রেলীয় নেতা, যিনি প্রধানমন্ত্রীর দফতরে থাকাকালে বাগদান করলেন।

জানা গেছে, দেশটির ক্যানবেরায় অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লজ-এ বিশেষভাবে নকশা করা একটি আংটি জোডিকে দিয়ে বিয়ের প্রস্তাব (প্রোপোজ) দেন অ্যালবানিজ।

২০২০ সালে মেলবোর্নে একটি ব্যবসায়িক নৈশভোজে ৪৫ বছরের জোডির সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় অ্যালবানিজের।

জোডির সঙ্গে তোলা একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বাগদানের খবর সবাইকে জানিয়ে দেন অ্যালবানিজ।

ছবির ক্যাপশনে লিখেছেন, “তিনি (জোডি) ‘হ্যাঁ’ বলেছেন। ”
অবশ্য, অ্যালবানিজ-জোডি জুটি পরে একটি যৌথ বিবৃতি দিয়েছেন। এতে তারা বলেছেন, “খবরটি জানাতে পেরে রোমাঞ্চিত, উত্তেজিত আমরা। বাকি জীবন একসঙ্গে কাটাতে চাই।

পরস্পরকে খুঁজে পেয়ে আমরা নিজেদের অনেক ভাগ্যবান মনে করছি। ”
বাগদানের ঘোষণার পর এই জুটিকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে আছেন- দেশটির পার্লামেন্টের বিভিন্ন সদস্য, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন, জনপ্রিয় টিভি শেফ নাইজেলা লসন।

---শুভেচ্ছা জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ভালোবাসা একটি সুন্দর বিষয়। আমি আপনাদের উভয়ের জন্য খুব খুশি!”

আগেও বিয়ে করেছিলেন অ্যালবানিজ।

তার সাবেক স্ত্রীর নাম কারমেল টেবুট। তিনি নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। তবে তার আগে দীর্ঘ ১৯ বছর সংসার করেছেন এই দম্পতি। নাথান অ্যালবানিজ নামে তাদের ২৩ বছরের একটি ছেলে আছে।



এ পাতার আরও খবর

ঢাকায় ভিসা কার্যক্রম আবারও চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার ঢাকায় ভিসা কার্যক্রম আবারও চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
বাংলাদেশ থেকেই ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকেই ভিসা ইস্যু করবে অস্ট্রেলিয়া
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া: পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া: পররাষ্ট্র উপদেষ্টা
অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩ অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩
অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বিশাল অঞ্চল অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বিশাল অঞ্চল
নিউ জিল্যান্ডসহ আরো ১০ মিশন খুলছে বাংলাদেশ নিউ জিল্যান্ডসহ আরো ১০ মিশন খুলছে বাংলাদেশ
বাংলাদেশের বন্যার্তদের জন্য ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা বাংলাদেশের বন্যার্তদের জন্য ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা
ভ্রমণের জন্য পাঁচ বছরের ভিসা চালু করছে চীন-অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য পাঁচ বছরের ভিসা চালু করছে চীন-অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ঢাকায় এসেছেন

আর্কাইভ

ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার