শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে প্রধানমন্ত্রীর ছয় দফা প্রস্তাব
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে প্রধানমন্ত্রীর ছয় দফা প্রস্তাব
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ছয় দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বজুড়ে অস্ত্র ও যুদ্ধের পেছেনে অর্থ খরচ না করে তা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।অস্ত্র ও যুদ্ধের পেছেনে অর্থ খরচ না করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি সময় সংবাদ
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখ শহরে শুরু হয়েছে তিন-দিনব্যাপী মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। চলবে রবিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিউনিখ পৌঁছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে হোটেল বেয়েরিশার হফের কনফারেন্স হলে কনফারেন্স চেয়ারের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য উপস্থাপনকালে যোগ দেন তিনি।
এরপর ‘ফ্রম পকেট টু প্ল্যানেট: স্কেলিং আপ ক্লাইমেট ফাইন্যান্স” শীর্ষক প্যানেল আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে ছয় দফা প্রস্তাব উত্থাপন করে আবেগঘন বক্তব্য দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সংবেদনহীন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে হবে এবং তার পরিবর্তে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও ব্যয় দরকার।
তিনি আরো বলেন, আমাদের মনে রাখা উচিত, যখন মানবতার অস্তিত্ব হুমকির মুখে পড়ে, সংকীর্ণ স্বার্থ অনুসরণ করে কিছুই হবে না।
ছয় দফা প্রস্তাবের প্রথম প্রস্তাবে শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলো যে অঙ্গিকার করেছে ২০২৫ সাল পর্যন্ত দুই বছরে বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি পালন করতে হবে। এবং চলতি বছরের শেষ নাগাদ বৈজ্ঞানিক তথ্যপ্রমাণের ভিত্তিতে আমাদেরকে অবশ্যই ২০২৫-পরবর্তী নতুন জলবায়ু অর্থায়ন লক্ষ্যমাত্রার ব্যাপারে একমত হতে হবে।
দ্বিতীয় প্রস্তাবে তিনি বলেন, বিশ্বকে যুদ্ধ ও সংঘাত, অবৈধ দখলদারিত্ব এবং নিরস্ত্র বেসামরিক নাগরিক বিশেষ করে নারী ও শিশুদের নির্বিচার হত্যাকাণ্ড থেকে সরে আসতে হবে যেমনটা আমরা গাজা ও অন্যত্র দেখছি।




নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল
ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল 