শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক মন্দার কবলে পড়ে জার্মানির কাছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির অবস্থান হারিয়েছে এশিয়ার দেশ জাপান। জাপান সরকারের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফোর্বস এ তথ্য জানিয়েছে।
প্রাথমিক তথ্যে দেখা গেছে, গত বছরের শেষ অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে জাপানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) শূন্য দশমিক ৪ শতাংশ সঙ্কুচিত হয়েছে। এর আগের প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে অর্থনীতি ৩ দশমিক ৩ শতাংশ সঙ্কুচিত হয়।
অর্থনীতির সাধারণ সূত্র অনুসারে, টানা দুই প্রান্তিকে অর্থনৈতিক সঙ্কোচন হলে বলা যায়- অর্থনৈতিক মন্দা চলছে। সাম্প্রতিক পরিসংখ্যানগুলোতে দেখা যায়, ২০২৩ সালে জাপানের অর্থনীতির মূল্য ছিল প্রায় ৪ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার, যেখানে জার্মানির অর্থনৈতিক মূল্য ছিল ৪ দশমিক ৪ ট্রিলিয়ন।
জাপানের মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, ২০২৩ সালে জাপানের জিডিপি দাঁড়িয়েছে ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। একই সময়ে জার্মানির জিডিপি ছিল ৪ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। জাপান ও জার্মানির অর্থনীতিতে প্রধান সমস্যা হলো- শ্রমিকদের সংখ্যা কমে যাওয়া, আশঙ্কাজনকভাবে কমে যাওয়া জন্মহার, বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়া ইত্যাদি।
তবে জার্মানির থেকেও জাপানের সমস্যা আরও বেশি। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পর জাপানই ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। কিন্তু এখন সেই জায়গায় রয়েছে চীন।




বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী 