বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | শিল্প বাণিজ্য » রপ্তানিযোগ্য পাটপণ্য উৎপাদনের তাগিদ প্রধানমন্ত্রীর
রপ্তানিযোগ্য পাটপণ্য উৎপাদনের তাগিদ প্রধানমন্ত্রীর
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: রপ্তানিযোগ্য পাটজাত পণ্যের উৎপাদনে মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (মার্চ ১৪) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন।
অনুষ্ঠানে ছয়টি জুটমিল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পাট সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রপ্তানির বহুমুখিতা বাড়াতে গেলে পাট ও পাটজাত পণ্যকে কাজে লাগানো যায়। নতুন নতুন পণ্য আবিষ্কার ও নতুন নতুন বাজার তৈরির দায়িত্ব আপনাদের। পাটপণ্যকে বহুমুখী করা এবং কী কী পাটপণ্য তৈরি করা যায়, রপ্তানিতে চাহিদা কোন কোন পণ্যের বেশি, সে বিষয়ে মনোযোগী হওয়া দরকার।
তিনি বলেন, অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে।
পাটের বহুমুখী উৎপাদন ও ব্যবহার নিশ্চিত করতে হবে।
শেখ হাসিনা বলেন, পাট কৃষিপণ্য আবার শিল্পের কাঁচামাল, রপ্তানিও হয়। এটি কৃষিরও প্রণোদনা পায় না, আবার রপ্তানিরও প্রণোদনা পায় না। আমি পরিবেশবান্ধব পণ্যটিকে কৃষিজাত ও রপ্তানিমুখী পণ্যের স্বীকৃতি এবং প্রণোদনা দেব।
তিনি বলেন, সোনালী আঁশ, সোনার বাংলা গড়ে তোলার বিরাট ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সমৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে। জাতির পিতার ক্ষুধা দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় সহায়ক হবে। এজন্য পাটের বহুমুখী ব্যবহারে নানা উদ্যোগ আমরা নেব।
সরকারপ্রধান বলেন, অনেক পাটকল অলাভজনক ছিল।
আমি সেগুলো বন্ধ করে দিয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা দিয়েছি। সম্পূর্ণ নগদ টাকা হাতে দেইনি। পারিবারিক সঞ্চয় করে দিয়েছিলাম।




৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম 