শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » ইউরোপ | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » রোহিঙ্গাদের জন্য বৃহত্তর আন্তর্জাতিক তহবিল সংগ্রহে ইউএনডিপিকে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রথম পাতা » ইউরোপ | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » রোহিঙ্গাদের জন্য বৃহত্তর আন্তর্জাতিক তহবিল সংগ্রহে ইউএনডিপিকে প্রধানমন্ত্রীর আহ্বান
৪৯৪ বার পঠিত
সোমবার, ১৮ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গাদের জন্য বৃহত্তর আন্তর্জাতিক তহবিল সংগ্রহে ইউএনডিপিকে প্রধানমন্ত্রীর আহ্বান

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: রোহিঙ্গাদের সহায়তার জন্য বৃহত্তর আন্তর্জাতিক তহবিল সংগ্রহের জন্য ইউএনডিপিকে (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (মার্চ ১৮) রাতে রাজধানীর একটি হোটেলে ঢাকা সফররত ইউএনডিপির শুভেচ্ছা দূত এবং সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা তহবিল ক্রমাগত হ্রাসের প্রবণতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তার জন্য বৃহত্তর তহবিল গঠনে ইউএনডিপিকে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

তিনি বলেন, মানবিক কারণে বাংলাদেশ বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করে ভাষানচরে তাদের জন্য উন্নত আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ভাষানচরে এখন প্রায় ১ লাখ রোহিঙ্গা বসবাস করছে।

ভাষানচরে আরও রোহিঙ্গা স্থানান্তর করতেও ইউএনডিপির সহায়তা চান প্রধানমন্ত্রী।

বৈঠকে জলবায়ু পরিবর্তনসহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সুইডেনের ক্রাউন প্রিন্স বলেন, সুইডেন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিশাল সুযোগ রয়েছে।

তিনি দুই দেশের মধ্যে বিশেষ করে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সুইডিশ ব্যবসায়ীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। কার্বন নিঃসরণে দায় নগণ্য হলেও বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়।

স্থানীয় জলবায়ু অভিযোজন ও প্রশমন কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, স্থানীয় জনগোষ্ঠী এবং তাদের জীবিকা রক্ষার জন্য বাংলাদেশ একটি জলবায়ু ট্রাস্ট তহবিল গঠন করেছে।

দারিদ্র্য বিমোচনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের প্রধান লক্ষ্য দারিদ্র্য বিমোচন করা। সরকারের বিভিন্ন কর্মসূচির কারণে এরই মধ্যে দেশে দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ১৮.৭ শতাংশে এবং চরম দারিদ্র্যের হার ২৫.১ শতাংশ থেকে ৫.৬ শতাংশে নেমে এসেছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যাতে কোনো গৃহহীন মানুষ না থাকে সেজন্য সরকার সারাদেশে গৃহহীনদের জন্য বিনামূল্যে ঘূর্ণিঝড় প্রতিরোধী ঘর দিয়েছে।

উপকূলীয় এলাকায় সাইক্লোন শেল্টার সেন্টার নির্মাণ করার কথাও উল্লেখ করেন তিনি।

১৯৬৯ সালে সুইডেনে প্রথম সফরের কথা স্মরণ করেন শেখ হাসিনা বলেন, তখন তার স্বামী সুইডেনে পড়াশোনা করতে গিয়েছিলেন।

চারদিনের সফরে সোমবার ঢাকায় আসেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। তিনি কক্সবাজার ও ভাষানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা