শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইসরাইল বিরোধী বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইসরাইল বিরোধী বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার
৪০২ বার পঠিত
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরাইল বিরোধী বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ শিবিরে পুলিশি দমনপীড়নের সময় গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন। ক্যাম্পাসে নতুন করে গ্রেপ্তার হওয়া ১০০ জনের মধ্যে স্টেইন ছিলেন।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী স্টেইন। প্রচারণা ব্যবস্থাপক এবং একজন ডেপুটিসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও স্টেইনের নির্বাচনী দল শিক্ষার্থীদের দাবি এবং তাদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন করে।বেশ কিছু মার্কিন সংবাদমাধ্যমের তথ্য বলছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করতে, ইসরায়েলে বিনিয়োগ বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা যখন নানা পদক্ষেপ নিচ্ছিল, তখন পুলিশ তাদের গ্রেপ্তার করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, সশস্ত্র পুলিশ স্টেইনকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এসব ছবিতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি দমনপীড়ন, সহিংসতা ও তাদের গ্রেপ্তারের দৃশ্যও ফুটে উঠেছে।ফিলিস্তিনপন্থী বিক্ষোভ সমর্থনে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থানকারী শিক্ষার্থীদের সমর্থনে প্রতিবাদে যোগ দেন স্টেইন। সেখানে তিনি ঘোষণা করেছিলেন, দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা চলে যাবেন না।

গ্রেপ্তারের আগে ধারণ করা একটি ভিডিওতে গ্রিন পার্টির এই প্রার্থী জানান, তিনি শিক্ষার্থীদের এবং তাদের সাংবিধানিক বাক স্বাধীনতার অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন। স্টেইন বলেন, আমরা এখানে সেই শিক্ষার্থীদের কাতারে দাঁড়াতে যাচ্ছি- যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়াচ্ছে, মানবাধিকারের পক্ষে দাঁড়াচ্ছে, গণহত্যা বন্ধে রুখে দাঁড়াচ্ছে।

জিল স্টেইনের যোগাযোগ পরিচালক ডেভিড শোয়াব বলেছেন, স্টেইন শনিবার বিকেলে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশ কিছুক্ষণ পরেই গ্রেপ্তার শুরু করে।

তিনি বলেন, এটি লজ্জাজনক যে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো তাদের নিজস্ব শিক্ষার্থীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগকে সমর্থন করছে। তারা কেবল শান্তি, মানবাধিকার এবং আমেরিকান জনগণ ঘৃণা করে- এমন গণহত্যার অবসান চাচ্ছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ দিনে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো থেকে অন্তত ৯০০ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদপত্রে বলা হয়েছে, গাজার বিরুদ্ধে যুদ্ধে ইহুদিবাদী সরকারকে সমর্থন করা ওয়াশিংটনের নীতির বিরুদ্ধে দেশব্যাপী শিক্ষার্থী ও শিক্ষকরাও বিক্ষোভে নামছেন।

নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হওয়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এখন ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়াসহ বিশ্বের অন্যান্য অংশের ক্যাম্পাস এবং একাডেমিক প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়েছে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না