বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে বায়ু দূষণে বাড়ছে অ্যাজমা রোগী:সংসদে পরিবেশমন্ত্রী
বাংলাদেশে বায়ু দূষণে বাড়ছে অ্যাজমা রোগী:সংসদে পরিবেশমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: দেশে বায়ু দূষণের কারণে দেশে অ্যাজমা রোগীর সংখ্যা বাড়ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আজ বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তরে সরকার দলীয় এমপি এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এ সময় পরিবেশমন্ত্রী বলেন, বায়ুদূষণের মাত্রা বেশি হলে সংগত কারণে অ্যাজমা রোগীর সংখ্যা বাড়বে। দেশে বায়ুদূষণ বেশি তাই অ্যাজমায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। বায়ুদূষণ শূন্যের কোঠায় আনার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, দেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ কার্যকরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিধিমালার আলোকে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে গঠিত বায়ুদূষণ সংক্রান্ত জাতীয় কমিটি বায়ুদূষণরোধে সমন্বিত কার্যক্রম গ্রহণ করছে।




জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 