শনিবার, ১৫ জুন ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ফের ২১ জুন দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
ফের ২১ জুন দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ, কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: দ্বিপক্ষীয় সফরে আগামী ২১ জুন দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের পর ১১ দিনের ব্যবধানে ফের দিল্লি যাচ্ছেন সরকারপ্রধান।
ঢাকার কূটনৈতিক সূত্রগুলো প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছে।ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, দ্বিপক্ষীয় সফরে আগামী ২১ জুন দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনের সফরে দেশটিতে যাচ্ছেন তিনি। দিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দিল্লি সফরের সময় শেখ হাসিনা নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। আশা করা হচ্ছে, বৈঠকে দুই শীর্ষ নেতা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিস্তাসহ ভারতের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন ইস্যু তুলে ধরার সম্ভাবনা রয়েছে।
ভারতে লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট গড়ে বিজেপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। এর ফলে নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি গত ৯ জুন শপথ নেন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে এর আগে ৮-১০ জুন ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন 