শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২১ জুন ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সেমির আশা ভারতকে হারাতে মরিয়া টাইগাররা
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সেমির আশা ভারতকে হারাতে মরিয়া টাইগাররা
৪৫২ বার পঠিত
শুক্রবার, ২১ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেমির আশা ভারতকে হারাতে মরিয়া টাইগাররা

---বিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: অর্ডার ব্যাটাররা ফর্মে ফেরার পথে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ভালো সুযোগ এখনও আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বৃষ্টি আইনে আজ অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরে সুপার এইট পর্ব শুরু করে বাংলাদেশ। সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ঘুড়ে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা। আগামীকাল রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বে রানের জন্য লড়াই করতে হয়েছে অধিনায়ক শান্তসহ বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারা ম্যাচে রানের দেখা পেয়েছে তারা। যা ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন নম্বরে নেমে ৩৬ বল খেলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন শান্ত।

লিটন দাস ২৫ বলে করেন ১৬ রান। তাওহিদ হৃদয় ২৮ বলে ৪০ রানে ফিরলেও, মিডল ও লোয়ার অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৭ উইকেটে ১৪০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
জবাবে ১১ দশমিক ২ ওভারে ২ উইকেটে ১শ রান করে ফেলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে আর খেলা না হলে শেষ পর্যন্ত ২৮ রানে হেরে যায় বাংলাদেশ।

ম্যাচ শেষে শান্ত বলেন, ‘উইকেট ভালো ছিল। কিছুটা ধীরগতির ছিল। কিন্তু আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল। এখন পর্যন্ত আমার সব ঠিক আছে। এখানে খেলা উপভোগ করছি এবং আমি আরও ভালো কিছু করতে পারবো বলে মনে করছি।

তিনি আরও বলেন, ‘আজকে টপ অর্ডারের রান পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি বোলাররা, তাদের ফর্ম ধরে রাখবে। ভারতের বিপক্ষে পরের ম্যাচে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে তারা। ’

এই ফরম্যাটে একে অপরের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ-ভারত। এরমধ্যে মাত্র একটি জিতেছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দু’দলের। সব ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া।

পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও, ভারতকে বিপক্ষে বেশির ভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা। দু’দল যখনই মুখোমুখি হয়েছে, তারা উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফরমেন্স দেখিয়েছে। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে লড়াইয়ের দিক দিয়ে ভালো অবস্থায় ছিল ভারত। কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচ প্রতিবারই বাড়তি উন্মাদনা তৈরি করে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বাকি অন্য ক্ষেত্রে সব সময়ই ভারতকে হারানোর সুযোগ তৈরি করে টাইগাররা।

আগামীকালের ম্যাচে ভারতকে হারাতে না পারলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে ভারত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে অ্যান্টিগার উইকেট সম্পর্কে ধারণা পেয়েছে বাংলাদেশ। ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে বার্বাডোজ থেকে অ্যান্টিগা যেতে হবে ভারতকে। ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। কিন্তু ভেন্যু পরিবর্তন বা ভ্রমণ করতে হবে না টাইগারদের।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ (সম্ভাব্য)

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, আর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প