শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৬ জুন ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » পেন্টাগনের ব্রিফিংয়ে জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » পেন্টাগনের ব্রিফিংয়ে জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ
৩৮৩ বার পঠিত
বুধবার, ২৬ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পেন্টাগনের ব্রিফিংয়ে জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ এনে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি এবার পেন্টাগনের ব্রিফিংয়ে উঠে এসেছে। পেন্টাগন জানিয়েছে, জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আর আইনের শাসনকে শক্তিশালী করতে ওয়াশিংটনের প্রতিশ্রুতির প্রতিফলন।স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের ব্রিফিং করার সময় এ কথা বলেন। ব্রিফিংয়ের বিস্তারিত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে।

বাংলাদেশের এখনকার গণতান্ত্রিক ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি, পুলিশ ও র‍্যাবের কর্মকর্তাদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা এবং সাবেক সেনাপ্রধানের ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার প্রসঙ্গ উল্লেখ করে ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সঙ্গে সামরিক ও নিরাপত্তা অংশীদারত্ব কীভাবে এগিয়ে নেবে পেন্টাগন?জবাবে প্যাট রাইডার বলেন, ‘দুর্নীতিতে জড়িত থাকায় এ বছরের মে মাসে জেনারেল আহমেদের (আজিজ আহমেদ) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আর আইনের শাসনকে শক্তিশালী করতে ওয়াশিংটনের প্রতিশ্রুতির প্রতিফলন এই নিষেধাজ্ঞা। এ ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে পেন্টাগনের সমর্থন আছে।’

পেন্টাগনের মুখপাত্র আরও বলেন, ‘সবশেষে আমি বলতে চাই, বাংলাদেশের সঙ্গে সামরিক ক্ষেত্রে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক রয়েছে ওয়াশিংটনের। আর এই অংশীদারত্ব গড়ে উঠেছে অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল, সমুদ্রসীমা ও আঞ্চলিক নিরাপত্তার মতো দুই দেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে।’দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে গত ২১ মে জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস আইনের ৭০৩১ (সি) ধারার আওতায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞার ফলে জেনারেল আজিজ ও তাঁর পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হবেন।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প