শিরোনাম:
●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শনিবার, ৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার প্রাক-বিচার চুক্তি বাতিল
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার প্রাক-বিচার চুক্তি বাতিল
৩৮৫ বার পঠিত
শনিবার, ৩ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার প্রাক-বিচার চুক্তি বাতিল

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র সঙ্গে: মৃত্যুদণ্ড না দেওয়ার শর্তে নাইন-ইলেভেনের ষড়যন্ত্রের দায় স্বীকার করতে রাজি হওয়া গুয়ানতানামোর তিন বন্দির সঙ্গে করা প্রাক-বিচার চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

শুক্রবার এক স্মারকে তিনি বলেছেন, চুক্তিতে স্বাক্ষরকারী সামরিক আদালতের তত্ত্বাবধানে থাকা কর্মকর্তার ক্ষমতা বুধবার তিনি বাতিল করে দিয়েছেন।

স্মারকে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে আছেন- খালিদ শেখ মোহাম্মদ, ওয়ালিদ মুহাম্মদ সালিহ মুবারক বিন আতাশ ও মুস্তাফা আহমেদ আদম আল-হাওসাভি। এর বাইরে রামজি বিন আল-শিব ও আলী আব্দুল আজিজ আলীর নাম আছে, যাদের নাম চুক্তিতে নেই।

ব্রিগেডিয়ার জেনারেল সুসান এসকালিয়ারের উদ্দেশে অস্টিন লিখেছেন, অভিযুক্তদের সঙ্গে প্রাক-বিচার চুক্তির সিদ্ধান্তের দায়ভার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে তার ওপরই বর্তাবে।

“আমি আপনার কর্তৃত্ব (ক্ষমতা) প্রত্যাহার করছি। আমার ক্ষমতা প্রয়োগ করে তিনটি প্রাক-বিচার চুক্তি থেকে সরে এসেছি, যা অবিলম্বে কার্যকর হবে।”

বুধবার হোয়াইট হাউসের তরফে দাবি করা হয়েছিল, প্রাক-বিচার চুক্তিতে তাদের কোনো ভূমিকা ছিল না।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার সেই হামলায় নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও পেনসিলভেনিয়ায় প্রায় তিন হাজার মানুষের প্রাণহানি ঘটে। এর জের ধরে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান ও ইরাকে শুরু হয় অভিযান।

১৯৪১ সালে হাওয়াই অঙ্গরাজ্যের পার্ল হারবারে জাপানি হামলার পর ১১ সেপ্টেম্বরের ঘটনাই ছিল যুক্তরাষ্ট্রের মাটিতে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলার ঘটনা।

নিউ ইয়র্ক টাইমসের বরাতে বিবিসি লিখেছে, দুই যুগ আগের সেই হামলায় যারা প্রাণ হারিয়েছিলেন, তাদের স্বজনদের কাছে কৌঁসুলিরা চিঠি পাঠানোর পর প্রাক-বিচার চুক্তির বিষয়টি প্রকাশ পায়।

মৃত্যুদণ্ডের সম্ভাব্য শাস্তি না দেওয়ার শর্তে অভিযোগপত্রে তালিকাভুক্ত ২,৯৭৬ জনকে হত্যাসহ সব অপরাধের দোষ স্বীকার করতে তিন অভিযুক্ত সম্মত হয়েছেন বলে ওই চিঠিতে বলা হয়েছিল।

তাদের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলা, আইন লঙ্ঘন করে হত্যা, উড়োজাহাজ ছিনতাই, সন্ত্রাসবাদসহ নানা অভিযোগ আছে।

অভিযুক্তদের মধ্যে খালিদ শেখ মোহাম্মদ হামলার পরিকল্পনাকারী বলে তদন্তকারীদের ভাষ্য। হামলাকারীরা যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষাদপ্তর পেন্টাগনের বাইরে বিধ্বস্ত করে। চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা প্রকৌশলী খালিদকে ২০০৩ সালের মার্চে পাকিস্তান থেকে গ্রেপ্তার করা হয়।

কৌঁসুলিরা বলছেন, উড়োজাহাজ ছিনতাই করে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের কাছে তুলে ধরেছিলেন খালিদ। পরে তিনি কিছু ছিনতাইকারী নিয়োগ ও প্রশিক্ষণে সহায়তা করেছিলেন।

গ্রেপ্তারের পর গুয়ানতানামোর বন্দিশালায় খালিদের ওপর অন্তত ১৮৩ বার ‘ওয়াটারবোর্ডিংয়ের’ মত ‘জিজ্ঞাসাবাদের কৌশল’ প্রয়োগ করা হয়েছিল।

এ পদ্ধতিতে বন্দির মুখ তোয়ালে দিয়ে ঢেকে নাক-মুখের ওপর পানি ঢালা হয়। এর মাধ্যমে তার মনে পানিতে ডুবে মরার আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়। ব্যাপক সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র সরকার পরে ওই কৌশল নিষিদ্ধ করে।

গত সেপ্টেম্বরে খালিদসহ গুয়ানতানামোতে আটক পাঁচজনের এমন একটি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল বাইডেন প্রশাসন। তারা মার্কিন প্রেসিডেন্টের কাছে নিশ্চয়তা চাইছিলেন, তাদের নির্জন কারাবাসে রাখা হবে না এবং ট্রমা চিকিৎসার সুযোগ দেওয়া হবে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, প্রেসিডেন্টের কার্যালয়কে বুধবার নতুন চুক্তির কথা জানানো হয়েছে এবং তারা আলোচনায় কোনো ভূমিকা রাখেনি।

অভিযুক্তদের সঙ্গে চুক্তি করায় বাইডেন প্রশাসনকে আক্রমণ শুরু করে ভুক্তভোগীদের পরিবার ও রিপাবলিকানরা। এরপর সেই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো।



এ পাতার আরও খবর

ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত, উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস আর মাত্র কয়েক ঘণ্টা, ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস

আর্কাইভ

পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা