শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » কানাডায় সহিংসতাসহ অপরাধ কর্মকাণ্ডে সমর্থন দিচ্ছে ভারত, অভিযোগ ট্রুডোর
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » কানাডায় সহিংসতাসহ অপরাধ কর্মকাণ্ডে সমর্থন দিচ্ছে ভারত, অভিযোগ ট্রুডোর
৯৮১ বার পঠিত
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কানাডায় সহিংসতাসহ অপরাধ কর্মকাণ্ডে সমর্থন দিচ্ছে ভারত, অভিযোগ ট্রুডোর

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় সহিংসতাসহ অপরাধ কর্মকাণ্ডে সমর্থন দিচ্ছে ভারত সরকার। এমন অভিযোগ তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সোমবার তিনি এ অভিযোগ তোলেন। খবর আরটির।

এর আগে, রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ দাবি করে, ভারত সরকারের এজেন্টরা হত্যাসহ ‘ব্যাপক সহিংসতা’য় জড়িত। তাদের কর্মকাণ্ড ‘জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি’।

২০২৩ সালের জুনে কানাডার ভ্যানকুভার শহরতলীতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার তদন্ত চালায় অটোয়া। এসব অভিযোগ সেই তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট।

গত বছর ট্রুডো কোনো প্রমাণ দেওয়া ছাড়াই অভিযোগ করেন, ভারত এ হত্যায় জড়িত। তবে নয়াদিল্লি অভিযোগ তীব্রভাবে অস্বীকার করে এবং এ অভিযোগ প্রমাণ করার জন্য কানাডাকে প্রমাণ দিতে বলে।

কানাডিয়ান পুলিশের অভিযোগ তোলার পর নয়াদিল্লি ও অটোয়া উভয়ই পাল্টাপাল্টি পদক্ষেপের অংশ হিসেবে হাইকমিশনারসহ ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সোমবার এক বিবৃতিতে বলেন, কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত ‘খুব বিবেচনার সঙ্গে নেওয়া হয়েছিল। ’ পুলিশ ‘পর্যাপ্ত, স্পষ্ট ও সুনির্দিষ্ট প্রমাণ সংগ্রহ করার পরই ছয় ব্যক্তিকে নিজ্জর হত্যা মামলায় জড়িত হিসেবে চিহ্নিত করেছে। ’

সোমবার রাতের দিকে এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, এটি স্পষ্ট যে ভারত সরকার কানাডায় নাগরিকদের বিরুদ্ধে অপরাধমূলক পদক্ষেপকে সমর্থন করতে পারে ভেবে ভুল করেছে।

তিনি বলেন, কোনো দেশ, বিশেষ করে গণতান্ত্রিক দেশ, যেটি আইনের শাসনকে মূল্য দেয়, সেটি সার্বভৌমত্বের এমন মৌলিক লঙ্ঘন মেনে নিতে পারে না।

এর আগে নয়াদিল্লি অভিযোগ করে, ট্রুডো-নেতৃত্বাধীন সরকার ‘রাজনৈতিক লাভের জন্য ভারতের বদনাম করার ইচ্ছাকৃত কৌশল’ অবলম্বন করছে। নয়াদিল্লি আরও বলে, তারা নিজেদের কূটনীতিকদের প্রত্যাহার করবে। কারণ তাদের নিরাপত্তা নিশ্চিতে অটোয়ার প্রতিশ্রুতিতে ‘বিশ্বাস’ নেই।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে যে, ভারত সরকার দৃঢ়ভাবে এসব অযৌক্তিক অভিযোগ প্রত্যাখ্যান করে। এগুলো ট্রুডোর রাজনৈতিক এজেন্ডা, যা ভোট ব্যাংকের রাজনীতিকে কেন্দ্র করে গড়ে ওঠা।

‘ট্রুডো সরকার সচেতনভাবে কানাডায় ভারতীয় কূটনীতিক ও সম্প্রদায়ের নেতাদের হয়রানি, হুমকি এবং ভয় দেখানোর জন্য সহিংস চরমপন্থী ও সন্ত্রাসীদের জায়গা দিচ্ছে। ’

গত বছর নিজ্জর হত্যাকাণ্ডে ভারত সরকারের জড়িত থাকা নিয়ে ট্রুডোর মন্তব্যের পর থেকেই দুই দেশের সম্পর্ক তলানিতে যেতে থাকে। কানাডায় ১৮ লাখ ভারতীয় রয়েছে, যাদের বেশির ভাগই শিখ জনগোষ্ঠী।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না