শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বিশ্বে বর্ণিল আলোকচ্ছটায় খ্রিষ্টীয় বর্ষবরণ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বিশ্বে বর্ণিল আলোকচ্ছটায় খ্রিষ্টীয় বর্ষবরণ
৩৪৬ বার পঠিত
বুধবার, ১ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে বর্ণিল আলোকচ্ছটায় খ্রিষ্টীয় বর্ষবরণ

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: ঘড়ির সেকেন্ডের কাঁটা ১২টা ছোঁয়ার সঙ্গে সঙ্গে নানা রঙের আলোকচ্ছটায় উজ্জ্বল হলো রাতের আকাশ। নিচে পানিতে তাঁর চোখজুড়ানো প্রতিচ্ছবি। চারপাশে মানুষের উল্লাস। এ চিত্র অস্ট্রেলিয়ার সিডনি শহরের অপেরা হাউস এলাকার। খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫–কে এভাবেই বরণ করে নিয়েছেন অস্ট্রেলিয়ার বাসিন্দারা।

২০২৫ সালের সূচনার সঙ্গে বিদায় নিয়েছে ২০২৪। নানা ঘটন–অঘটনে বেশ আলোচিত ছিল বছরটি। এ বছর দেশে দেশে যেমন নির্বাচনের মাধ্যমে সরকারের পালাবদল হয়েছে, দুর্যোগ–বিপর্যয়ও কম হয়নি। বিশ্বজুড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে যুদ্ধবিগ্রহ। তবে পুরোনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান বিশ্ববাসী। তাই নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন তাঁরা।এবার বিশ্বের বড় শহরগুলোর মধ্যে টাইম জোনের হিসাবে বর্ষবরণ শুরু হয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে। শহরটির স্কাই টাওয়ারে আতশবাজি জ্বালিয়ে বরণ করে নেওয়া হয় ২০২৫ সালকে। টাওয়ারের চূড়ায় তখন ভিন্ন রঙের খেলা। সেখান থেকে ছোড়া হচ্ছিল আতশবাজি। সেই আলোয় যে আলোকিত হচ্ছিল পুরো শহর।

এ বছর দক্ষিণ কোরিয়ায় বর্ষবরণের আয়োজন ছিল ভিন্ন। কোনো উদ্‌যাপন নয়, বরং শোকের মধ্য দিয়ে নতুন বছর শুরু করেছে তারা। কারণ, দিনকয়েক আগে উড়োজাহাজ দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যু হয়। দেশটিতে সাত দিনের শোক পালন করা হচ্ছে। রাজধানী সিউলের পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বার্ষিক ঘণ্টা বাজানোর অনুষ্ঠান এবার নীরবতার মধ্য দিয়ে পালিত হবে।বাকি বিশ্বের চেয়ে জাপানে খ্রিষ্টীয় বর্ষবরণেও ভিন্নতা রয়েছে। এমনিতেই পয়লা জানুয়ারি জাপানে জাতীয় ছুটির দিন। দিনটি উপলক্ষে দেশটির ঘরবাড়ি ও মন্দিরগুলো পরিষ্কার–পরিচ্ছন্ন করা হয়। এর আগের দিন মধ্যরাতে রাজধানী টোকিওর তোকুদাই–জি মন্দিরে জড়ো হন মানুষ। মধ্যরাতে নতুন বছরের ঘণ্টা বাজানোর আগে সেখানে প্রার্থনা সারেন তাঁরা।নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে চীন, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপাইনেও। বর্ষবরণের আগে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, দেশটির অর্থনীতির গতিপথ এখন ঊর্ধ্বগামী। এ সময়ে তাইওয়ান ঘিরে চলমান উত্তেজনা নিয়েও কথা বলেন তিনি।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বর্ষবরণ শুরু হয়েছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প