শিরোনাম:
●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নাশকতার প্রমাণ পাওয়া যায়নি, বৈদ্যুতিক ‘লুজ কানেকশনে’ সচিবালয়ে আগুন
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » নাশকতার প্রমাণ পাওয়া যায়নি, বৈদ্যুতিক ‘লুজ কানেকশনে’ সচিবালয়ে আগুন
৩৫৭ বার পঠিত
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাশকতার প্রমাণ পাওয়া যায়নি, বৈদ্যুতিক ‘লুজ কানেকশনে’ সচিবালয়ে আগুন

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। বৈদ্যুতিক ‘লুজ কানেকশনের’ (দুর্বল বিদ্যুৎ–সংযোগ) কারণে আগুন লেগেছে বলে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

নাসিমুল গণি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বুয়েটের বিশেষজ্ঞ দল ছিল, ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল ছিল, সেনাবাহিনীর দল ছিল এবং পুলিশের সিআইডি থেকেও কাজ করা হয়েছে। সবাই মিলে একত্রে একমত হয়েছি যে একটি “লুজ কানেকশনের” কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনের উৎপত্তি হয়েছে। এটা আমাদের প্রাথমিক অনুসন্ধান। এতে কোনো ব্যক্তির সম্পৃক্ততা খুঁজে পাইনি।’অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে বলে জানান সচিব নাসিমুল গণি। এ সময় নথি পুড়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ফিজিক্যালি (সশরীর) দুবার বিল্ডিংয়ে উঠেছি। প্রতিটি রুমে হেঁটে হেঁটে ঘুরে দেখেছি, আমরা সবাই গিয়েছি। কয়েকটা রুম পুড়েছে। কিন্তু সেখানে নথি পোড়েনি। তারপরও আমরা বলেছি, ওনারা কাল–পরশু থেকে নিজেরা মন্ত্রণালয়ে অডিট করা শুরু করতে পারেন। আমার মনে হয় না কোনো অসুবিধা হবে।’

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো বিস্ফোরক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি বলেও তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদ হেলালী এ ধরনের ঘটনা এড়াতে প্রতিবছর সংযোগগুলো একবার পরীক্ষা করার পরামর্শ দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ দিনের মধ্যে দীর্ঘস্থায়ী বিভিন্ন সুপারিশ তৈরি করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা মেরামতযোগ্য বলেও জানান তিনি।অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদন প্রকাশ করা হবে জানিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমরা দুটো ভাইটাল ভিডিও পেয়েছি। যেখান থেকে ক্লু পেয়েছি, কীভাবে আগুনের সূত্রপাত হলো। বিশেষ করে যে জায়গা থেকে লুজ কানেকশন হয়েছে, আমরা ধরছি, সেই ভিডিও আমরা পেয়েছি। ভিডিওটা আমরা রিলিজ করতে পারব। একটা কুকুর মারা গেছে। সেই কুকুর কীভাবে মারা গেল, সেই ভিডিও পেয়েছি। সেটাও রিলিজ করব।’



আর্কাইভ

ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।