বুধবার, ১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের দিয়ে ইউরোপে গ্যাস পাঠানো বন্ধ করলো রাশিয়া
ইউক্রেনের দিয়ে ইউরোপে গ্যাস পাঠানো বন্ধ করলো রাশিয়া
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে গ্যাস পাঠানো বন্ধ করে দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) সকালে রুশ কোম্পানি গ্যাজপ্রম এক বিবৃতিতে জানিয়েছে, কিয়েভ গ্যাস ট্রানজিট চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকার করায় মস্কো গ্যাস পাঠানো বন্ধ করতে বাধ্য হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইউক্রেন বারবার এবং স্পষ্টভাবে এই চুক্তিগুলো সম্প্রসারণ করতে অস্বীকার করেছে। ফলশ্রুতিতে গাজপ্রম ইউক্রেনের মধ্য দিয়ে ট্রানজিটের জন্য গ্যাস সরবরাহের প্রযুক্তিগত ও আইনি ক্ষমতা থেকে বঞ্চিত হয়। সকাল ৮টায় ইউক্রেনের মধ্য দিয়ে পরিবহনের জন্য রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। জানা গেছে, চুক্তির অধীনে ইউক্রেনের মধ্য দিয়ে বছরে ৪০ বিলিয়ন ঘনমিটার রাশিয়ার গ্যাস ইউরোপে পাঠানো হতো।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বলেছিলেন, রাশিয়ার গ্যাস ট্রানজিটের জন্য নতুন কোনো চুক্তি হবে না। কারণ নতুন বছরের মাত্র কয়েকদিন আগে কোনো চুক্তি করা সম্ভব নয়।
অন্যদিকে কিয়েভ রাশিয়ার গ্যাস ট্রানজিট বন্ধ করার পরিকল্পনা আগেই ঘোষণা করেছিল।
রুশ প্রেসিডেন্ট পুতিনও তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন। তুর্কি, হাঙ্গেরিয়ান, স্লোভাক এবং আজারবাইজানীয় সংস্থাগুলোর দিকে ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিশেষ করে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো রাশিয়ার গ্যাস সরবরাহ অব্যাহত রাখার বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছেন।
গত ২২ ডিসেম্বর রাশিয়া সফরে গিয়ে ফিকো সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনের মধ্য দিয়ে রুশ গ্যাস ট্রানজিট বন্ধের পদক্ষেপের ফলে গ্যাসের দাম এবং ইউরোপীয় ইউনিয়নের ব্যয় বেড়ে যাবে। স্লোভাকিয়া ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে। বিশেষ করে কিয়েভে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে।




বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী
টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের
ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও
হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে আহ্বান ঢাকার 