শিরোনাম:
●   যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল ●   দেশব্যাপী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ●   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক ●   ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন ●   বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার আগের মতো নেই: ট্রাম্প ●   হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক ●   সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধানের ●   ইরানের সঙ্গে সংঘাতে ‘জড়াবে না’ নেটো: মহাসচিব ●   ইরান যুদ্ধে যোগ দেবে না যুক্তরাজ্য: স্টারমার ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
BBC24 News
শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » অঞ্জনার মৃত্যু ঘিরে প্রশ্ন, শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » অঞ্জনার মৃত্যু ঘিরে প্রশ্ন, শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন
৯৩০ বার পঠিত
শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অঞ্জনার মৃত্যু ঘিরে প্রশ্ন, শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমানের মৃত্যুর পর তার শরীরে একাধিক আঘাতের চিহ্নের দেখা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে নায়িকার আত্মীয়স্বজন ও ভক্তমহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নায়িকা। এরপর শনিবার (৪ জানুয়ারি) সকালে হাসপাতালেই তার গোসল সম্পন্ন হয়।

এসময় অভিনেত্রীর শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে একটি সূত্র। গোসলের পর অঞ্জনার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে নেওয়া হলে সেখানেও বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

অঞ্জনার মৃত্যু নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তার মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, টানা ১০ দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন। কিন্তু আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় ১ জানুয়ারি রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। এরপর অঞ্জনাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই মৃত্যু হয় কিংবদন্তী এই নায়িকার।

তবে অঞ্জনার ঘনিষ্ঠজনদের দাবি, অভিনেত্রীর অসুস্থতার খবর তার পালিত ছেলে মনি কাউকে শুরুতে জানায়নি। তিনি ভেবেছিলেন, অঞ্জনার সাধারণ কোনো জ্বর হয়েছে।

এ বিষয়ে অঞ্জনার শেষ বিদায়ের গোসলের সময়ে উপস্থিত সালমা হক নামের এক নিকটাত্মীয় গণমাধ্যমকে বলেন, ‘সকালে গোসল করানোর সময় আমি দেখি তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন। যেগুলো দেখে আমার কাছে স্বাভাবিক কিছু মনে হয়নি। শুধু তাই নয় আপা আমাকে মাঝে বলেও ছিলো কে বা কারা যেনো তাকে নিয়ে ষড়যন্ত্র করছেন। যা নিয়ে তিনি বেশ ভয়ে ছিলেন। মাঝে আমাকে একদিন কল দিয়ে বলেন, দেখা করতে! কিন্তু সেই কথাটি শেষ পর্যন্ত আর শোনা হলো না।’

বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।

১৯৭৬ সালে ‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। এরপর তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।



আর্কাইভ

যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক
ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন
বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার আগের মতো নেই: ট্রাম্প
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
আমরা কারো কাছে মাথানত করবো না, দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য?
সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র:দ্য ওয়াশিংটন পোস্ট
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করেছে : ইরান