শিরোনাম:
●   ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই ●   সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ●   সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট ●   ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প ●   সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন ●   সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো ●   এল নিনিওর প্রভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার ●   সৌদির দুই বিমানবন্দরে হুতিদের অতর্কিত হামলায় নিহত ৩, বাংলাদেশিসহ আহত ৩৬ ●   ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ “মিঠুন চক্রবর্তী” এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় ●   শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আবারও সংসার ভাঙল জেনিফার লোপেজের
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আবারও সংসার ভাঙল জেনিফার লোপেজের
৯০২ বার পঠিত
বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারও সংসার ভাঙল জেনিফার লোপেজের

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: ভেঙেই গেল পপ তারকা জেনিফার লোপেজের চতুর্থ সংসার। জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ এবং অভিনেতা বেন অ্যাফ্লেকের দাম্পত্য সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।

গত ২০ আগস্ট লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন লোপেজ। আদালত সম্প্রতি সেই আবেদন মঞ্জুর করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সমঝোতার ভিত্তিতে তারা বিচ্ছেদ চূড়ান্ত করেছেন।
জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ এবং অভিনেতা বেন অ্যাফ্লেক।
জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ এবং অভিনেতা বেন অ্যাফ্লেক।

বিচ্ছেদ প্রক্রিয়া সমঝোতার ভিত্তিতে হওয়ায় দুজনের কাউকেই ভরণপোষণের জন্য অর্থ দিতে হবে না। বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর লোপেজ তার নাম থেকে ‘অ্যাফ্লেক’ পদবিটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।

২০০০ সালে প্রথম সম্পর্কে জড়ান জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। সেই সময় তাদের বাগদান সম্পন্ন হলেও, নানা কারণে তারা বিয়ের পিঁড়িতে বসতে পারেননি। তবে দুই দশক পর, ২০২২ সালে লাস ভেগাসে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তবে বিবাহিত জীবনের দুই বছরের মধ্যেই তাদের সম্পর্কে ফাটল ধরে। আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিলে তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়।

---এর আগে জেনিফার লোপেজ ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন। দশ বছর পর, ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে লোপেজের এটি ছিল চতুর্থ বিয়ে।
জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ এবং অভিনেতা বেন অ্যাফ্লেক।
জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ এবং অভিনেতা বেন অ্যাফ্লেক।

অন্যদিকে, বেন অ্যাফ্লেক ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেন। তাদের সংসারও ২০১৮ সালে বিচ্ছেদে গড়ায়। গার্নারের সঙ্গে অ্যাফ্লেকের তিনটি সন্তান রয়েছে।

জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের দাম্পত্য জীবনের সমাপ্তি তাদের ভক্তদের জন্য এক বড় ধাক্কা হলেও, তারা নিজেদের সিদ্ধান্তে সম্মান রেখে নতুন করে জীবনের পথে এগিয়ে যাচ্ছেন।



আর্কাইভ

সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
এল নিনিওর প্রভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের অতর্কিত হামলায় নিহত ৩, বাংলাদেশিসহ আহত ৩৬
যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে রাশিয়াকে সমর্থন উ. কোরিয়ার
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০
শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে