শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ওয়াশিংটনের আকাশে বিমান এবং সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৬৭ জন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ওয়াশিংটনের আকাশে বিমান এবং সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৬৭ জন
৪৮৪ বার পঠিত
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওয়াশিংটনের আকাশে বিমান এবং সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৬৭ জন

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: ওয়াশিংটনের রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরে উদ্ধারকারী নৌকাগুলো পোটোম্যাক নদীতে অনুসন্ধান করছে।

ওয়াশিংটনের রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি বিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরে উদ্ধারকারী নৌকাগুলো পোটোম্যাক নদীতে অনুসন্ধান করছে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ফেডেরাল এবং স্থানীয় কর্মকর্তারা বৃহস্পতিবার বলেন, অ্যামেরিকান এয়ারলাইন্স-এর একটি যাত্রীবাহী জেট এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের মধ্যে বুধবার রাতের সংঘর্ষে কেউ বেঁচে নেই। বিমান এবং হেলিকপ্টার ওয়াশিংটনের পটম্যাক নদীতে বিধ্বস্ত হয় এবং উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

বুধবার রাত ৯টার দিকে ঐ দুর্ঘটনার পর বিমানবন্দর সংলগ্ন পোটোম্যাক নদীর ঘোলা, হিমশীতল পানিতে নৌকা ও ডুবুরিসহ জরুরি পরিষেবা কর্মীরা রাতভর কাজ করেন।

কর্মকর্তারা জানান, প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনাকারী হেলিকপ্টারটিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তিনজন সেনা ছিলেন। কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটনগামী ফ্লাইটটি পরিচালনাকারী আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, বিমানটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।

প্রায় ৩০০ উদ্ধারকর্মী কঠিন পরিস্থিতিতে কাজ করছেন। যেখানে ধ্বংসাবশেষটি পাওয়া গেছে সেখানে প্রায় আড়াই মিটার গভীর হিমশীতল পানি।

ইউএস ফিগার স্কেটিং জানায়, বিমানে যাত্রীদের মধ্যে অ্যাথলেট, কোচ ও পরিবারের সদস্যসহ তাদের কমিউনিটির বেশ কয়েকজন সদস্য ছিলেন।

ক্রেমলিন ও রুশ গণমাধ্যম জানিয়েছে, ওই বিমানে বিশ্ব চ্যাম্পিয়ন দম্পতি ইভজেনিয়া শিশকোভা ও ভাদিম নাউমোভুসহ রাশিয়ান ফিগার স্কেটাররা ছিলেন।

নিকটবর্তী কেনেডি সেন্টারের একটি ক্যামেরায় ধারণ করা দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, আগুনের গোলা বিস্ফোরিত হওয়ার আগে দুই সেট আলো দেখা যায়। বিমানটি থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, সংঘর্ষের সময় বিমানটি প্রায় ১২০ মিটার উচ্চতায় ছিল।কানসাসের ইউএস সেনেটর রজার মার্শাল ব্রিফিং-এ বলেন, “যেসকল পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের জন্য আমরা শোকাহত।”

মার্শাল বলেন, “তাদের সকলের জীবন অত্যন্ত মূল্যবান ছিল। আমরা তাদের হারিয়েছি এটি অত্যন্ত বেদনাদায়ক।”

সারা রাত উদ্ধারকাজ

বৃহস্পতিবার বিমানবন্দরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওয়াশিংটন, ডিসি দমকল বাহিনীর প্রধান জন ডনালি বলেন, রাত ৮.৪৮-এ জরুরী সেবা কর্মীরা বিমানবন্দরে একটি বিপদ সঙ্কেতের জবাব দেন। বিপদ সঙ্কেত থেকে ইঙ্গিত পাওয়া যায় যে বিমানবন্দরে বা তার কাছে বিমান দুর্ঘটনা হয়েছে।

ডনালি বলেন স্থানীয়, রাজ্য এবং ফেডেরাল সংস্থার প্রায় ৩০০জন জরুরী কর্মী পানিতে কাজ করছিলেন। তিনি বলেন আবহাওয়া ছিল হিমশীতল, সাথে প্রবল বাতাস। পানিতে প্রচুর বরফ জমে ছিল।

ডনেলি বলেন কর্মীরা সাড়া রাত উদ্ধার কাজ চালান এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত যাত্রীবাহী বিমান থেকে ২৭টি মৃতদেহ এবং হেলিকপ্টার থেকে একজন ক্রুর মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, নদীর স্রোত এবং বাতাস ধ্বংসাবশেষ অন্তত এক থেকে দুই কিলোমিটার দূরে নিয়ে গেছে, যার ফলে উদ্ধার কাজ জটিল হয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি (পরিবহন মন্ত্রী) শন ডাফি সংবাদ সম্মেলনে বলেন যে রাতে আকাশ পরিষ্কার ছিল এবং দুটো বিমানই “সাধারণ” ফ্লাইট পদ্ধতিতে ছিল। তিনি বলেন ওয়াশিংটনের আকাশে বাণিজ্যিক এবং সামরিক, দুই ধরনের বিমান ট্রাফিক থাকা সাধারণ ব্যাপার, যেহেতু আশেপাশে সামরিক ঘাঁটি আছে।

ডাফি বলেন যে, যদিও সংঘর্ষের আগে পর্যন্ত বিমানের ফ্লাইট প্যাটার্ন “সাধারণ” ছিল, “দৃশ্যত কিছু একটা ঘটেছে।”

“দুই বিমানের সংঘর্ষ সাধারণ ঘটনা নয়,” ডাফি বলেন। তিনি আরও বলেন এই দুর্ঘটনা এড়ানো যেত। তবে তিনি বলেন যে ন্যাশনাল ট্রাফিক সেফটি বোর্ড দুর্ঘটনা তদন্ত করছে এবং তারাই এর কারণ বের করবে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না