শিরোনাম:
●   আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ ●   যুদ্ধ সমাপ্তি ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট ●   মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস ●   অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস ●   ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট ●   সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল ●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » ৫ গোলের রোমাঞ্চে জিতে সেমিফাইনালে রিয়াল
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » ৫ গোলের রোমাঞ্চে জিতে সেমিফাইনালে রিয়াল
৪৩৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ গোলের রোমাঞ্চে জিতে সেমিফাইনালে রিয়াল

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: যদিও লিগ টেবিলের তলানির দল, তবু লেগানেসকে সমীহ করার যথেষ্ট কারণ ছিল রিয়াল মাদ্রিদের। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে রিয়ালের মুখোমুখি হওয়ার আগে যে চলতি মৌসুমে বার্সেলোনা আর আতলেতিকো মাদ্রিদের মতো জায়ান্টদের ধরাশায়ী করার কীর্তি গড়ে দেখিয়েছিল দলটা! কার্লো আনচেলত্তির দলের জন্যও ম্যাচটা সহজ হলো না। তবে শেষ মুহূর্তের গোলে দলটা ঠিকই ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়েছে ৩-২ গোলে। চলে গেছে প্রতিযোগিতার সেমিফাইনালে।

লা লিগার ১৬তম স্থানে থাকা লেগানেস শুরু থেকেই রিয়ালের রক্ষণে চাপ সৃষ্টি করেছিল। প্রথম আট মিনিটে তারা চারটি শট নেয়, যার মধ্যে একটি লক্ষ্যে ছিল। তবে গোলরক্ষক আন্দ্রি লুনিন প্রথম পরীক্ষায় সফলভাবে রক্ষা করেন।

অন্যদিকে, রিয়াল প্রথম ভালো সুযোগ পায় ১৩তম মিনিটে। ব্রাহিম দিয়াসের পাসে এন্দ্রিক বল পেলেও তার শট আটকে দেন লেগানেসের গোলরক্ষক। তবে ১৮তম মিনিটেই রিয়াল এগিয়ে যায়। বাঁ দিক থেকে রদ্রিগোর পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লুকা মদ্রিচ।

২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। সতীর্থের পাস প্রতিপক্ষের পায়ে লেগে তার সামনে চলে আসলে, ছয় গজ বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

৩৯তম মিনিটে লেগানেসের পক্ষে হুয়ান ক্রুস পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। তার শট রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামনের হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রদ্রিগোর বদলি হিসেবে নামেন ভিনিসিয়ুস জুনিয়র। ৫০তম মিনিটে গোলের সুযোগ পেলেও তার কোনাকুনি শট লেগানেস গোলরক্ষক পা দিয়ে ঠেকিয়ে দেন।

৫৯তম মিনিটে লেগানেস সমতায় ফেরে। সতীর্থের সঙ্গে ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে শট নেন হুয়ান ক্রুস, যা রিয়ালের ডিফেন্ডার ফেরলন্দ মেন্ডির গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

শেষ দিকে রিয়াল একের পর এক আক্রমণ চালায়। ৭৫তম মিনিটে ব্রাহিম দিয়াসের চিপ শট ক্রসবারে বাধা পায়। ৮৪তম মিনিটে লেগানেসের দানি রাবার জোরালো শট ঝাঁপিয়ে রক্ষা করেন লুনিন।

অবশেষে ৯৩তম মিনিটে আসে ম্যাচের ভাগ্য পরিবর্তনের মুহূর্ত। ব্রাহিম দিয়াসের ডান দিক থেকে বাড়ানো ক্রসে ছয় গজ বক্সের মধ্যে লাফিয়ে দুর্দান্ত হেডে গোল করেন গন্সালো গার্সিয়া। এই গোলেই রিয়ালের জয় নিশ্চিত হয়।

---কোপা দেল রের সেমিফাইনালে ওঠার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়িয়ে নিল রিয়াল। লা লিগার শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে আগামী শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে আনচেলত্তির দল।



আর্কাইভ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প