শিরোনাম:
●   আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার ●   ড. মুহাম্মদ ইউনূস, সুস্থ ও স্বাভাবিক আছেন: সফরসঙ্গী ●   ভারতের ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের ●   ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই ●   সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ●   সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট ●   ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প ●   সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন ●   সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো ●   এল নিনিওর প্রভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ফটোগ্যালারি | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | সাহিত্য ও সংস্কৃতি » নতুন বাংলাদেশ গড়ার বার্তা বসন্ত উৎসবে
প্রথম পাতা » ফটোগ্যালারি | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | সাহিত্য ও সংস্কৃতি » নতুন বাংলাদেশ গড়ার বার্তা বসন্ত উৎসবে
৪২৩২ বার পঠিত
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন বাংলাদেশ গড়ার বার্তা বসন্ত উৎসবে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: সম্প্রীতির ঐক্য আর বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে রাজধানীতে উদযাপিত হচ্ছে ‘বসন্ত উৎসব-১৪৩১’।

‘এসো মিলি প্রাণের উৎসবে’ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এই আয়োজনের সূচনা হয় সমবেত বাদ্যযন্ত্র পরিবেশনায়। পরিবেশন করে বেঙ্গল পরস্পরা সংগীতালয়।

প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলাসহ নগরীর তিনটি স্থানে বসন্ত উৎসবের অনুষ্ঠান সাজায় ‘জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষৎ’।

তবে বাধার কারণে উত্তরার ৩ নম্বর সেক্টরের উন্মুক্ত মঞ্চের আয়োজনটি বাতিল করা হয় বলে জানান উৎসব সংশ্লিষ্টরা।

ঢাবি চারুকলা এবং পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে সকাল থেকেই চলে বসন্ত উৎসবের সাংস্কৃতিক পরিবেশনা। নানান রঙে সেজে বসন্ত উৎসবে আসেন অনেকে।

ধানমন্ডি থেকে মেয়েকে নিয়ে এসেছিলেন সুরাইয়া তাবসসুম।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও বসন্ত উৎসবে আসতাম। এবার মেয়েকে নিয়ে এসেছি। ভালো লাগছে।”

সকাল থেকে দুপুর পর্যন্ত নাচ, গান, আবৃত্তিতে মুখরিত হয় অনুষ্ঠান প্রাঙ্গণ। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পাশাপাশি অন্যান্য নৃ-গোষ্ঠীর পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিল বসন্ত কথন এবং আবির বিনিময় পর্বও।

জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষৎ-এর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট  বলেন, “প্রকৃতির মাঝে যে সাম্যের বার্তা, তা ছড়িয়ে দিতেই আমরা এই উৎসব আয়োজন করি।

“কোনো ফুলের বাগানে তো নানান রকম ফুলই থাকবে, নানান ফুলের কারণেই বাগানকে সমৃদ্ধ মনে হয়। এই উৎসবের মধ্য দিয়ে আমরা সেই বার্তা দিতে চাই, যে শত ফুল ফুটুক। বাংলাদেশ হোক সম্প্রীতির এবং বৈষম্যহীন সমতার বাংলাদেশ।”

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পরবর্তী সময়ে পূরণ হয়নি বলে মন্তব্য করেন সন্ত উৎসব উদযাপন পরিষৎ-এর সহসভাপতি কাজল দেবনাথ।

তিনি বলেন, “ফুল তো বিশেষ কারো জন্য ফোটে না। ফুল সবার জন্যই ফোটে। এটাই সাম্যবাদের বার্তা। প্রকৃতি আমাদেরকে বৈষম্যহীন বার্তা দেয়। বসন্তকে বলা হয় ঋতুরাজ। বসন্ত উৎসবের মধ্যদিয়ে সাম্যের বার্তা ছড়াক।

“মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল ২১ বছর, আজকে যারা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে, তারাও তরুণ। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা সাম্যের সমাজ গড়তে চেয়েছি, তা পূরণ হয়নি। এই অভ্যুথানের মধ্য দিয়ে আমরা আবার বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছি। তা যেন পূরণ হয়। এটাই বসন্ত উৎসব থেকে আমাদের প্রত্যাশা।”

উত্তরায় বসন্ত উৎসব করতে না পারার প্রতিক্রিয়ায় কাজল দেবনাথ বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা হলো।



আর্কাইভ

আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার
ড. মুহাম্মদ ইউনূস, সুস্থ ও স্বাভাবিক আছেন: সফরসঙ্গী
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
এল নিনিওর প্রভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের অতর্কিত হামলায় নিহত ৩, বাংলাদেশিসহ আহত ৩৬
যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে রাশিয়াকে সমর্থন উ. কোরিয়ার
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০