শিরোনাম:
●   আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড ●   চুক্তি না মানলে আরও ভয়াবহ হামলা হবে: ট্রাম্প ●   অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের ●   ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ ●   দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠক ●   যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের ●   সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম ●   ইসরায়েলের জন্য রাজনৈতিক বিপর্যয়, নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন: ইয়ার লাপিদ ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া ●   ইরান এখন নতুন বিশ্বশক্তি
ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
BBC24 News
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ছুটির দিনে | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » বিবিসিকে জরিমানা করল ভারত
প্রথম পাতা » ছুটির দিনে | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » বিবিসিকে জরিমানা করল ভারত
৩৯৩ বার পঠিত
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিবিসিকে জরিমানা করল ভারত

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিবিসিকে জরিমানা করেছে ভারতের আর্থিক অপরাধ দমন সংস্থা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে হিন্দুস্তান টাইমস এ কথা জানিয়েছে।

ওই কর্মকর্তা জানিয়েছেন, ১৯৯৯ সালের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন লঙ্ঘনের দায়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়াকে ৩ লাখ ১৪ হাজার ৫১০ পাউন্ড (৩ লাখ ৯৭ হাজার ৯৮০ ডলার) জরিমানা করেছে।

বিবিসি ইন্ডিয়ার তিন পরিচালক জাইলস অ্যান্টনি হান্ট, ইন্দু শেখর সিনহা এবং পল মাইকেল গিবনসকে ১ লাখ ৪ হাজার ৮৩৬ পাউন্ড করে এই জরিমানা করা হয়।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিলে তদন্ত শুরুর পর দিল্লি ও মুম্বইয়ে বিবিসির অফিসে তল্লাশি করেছিল ইডি। আর্থিক অস্বচ্ছতা সংশ্লিষ্ট সন্দেহের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়।

বিবিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো আদেশ পাওয়ার পর আমরা তা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করব এবং পরবর্তী পদক্ষেপগুলো যথাযথভাবে বিবেচনা করব।

মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীর গুজরাট দাঙ্গা মোকাবেলা নিয়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিবিসি একটি ডকুমেন্টারি প্রকাশ করে। এটি প্রকাশ করার পররপই পরপরই বিবিসিকে নিয়ে তদন্ত শুরু হয় ভারতে।

পরে ভারত সরকার বিবিসির তথ্যচিত্রটিকে ‘অপপ্রচার’ আখ্যা দেয় এবং বিবিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ডকুমেন্টারিটি নিষিদ্ধ করে।

২০০২ সালের ফেব্রুয়ারিতে একটি ট্রেনে আগুন লাগলে ৫৯ জন হিন্দু তীর্থযাত্রী মারা যায়। যার ফলে গুজরাট রাজ্যে মারাত্মক সহিংসতা ছড়িয়ে পড়ে। সহিংস এই দাঙ্গায় এক হাজারেরও বেশি লোক প্রাণ হারায় এবং হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তার প্রশাসনের বিরুদ্ধে নৃশংসতায় সহযোগিতা এবং অপর্যাপ্ত পদক্ষেপের অভিযোগ আনা হয়।



এ পাতার আরও খবর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী  তারেক রহমান নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে? উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

আর্কাইভ

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ
দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠক
যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের
সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন
ইরানে কি পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র? কী বলল হোয়াইট হাউস
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস