শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ক্ষমতাচ্যুত হতে পারেন জেলেনস্কি!
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ক্ষমতাচ্যুত হতে পারেন জেলেনস্কি!
৬৪৯ বার পঠিত
সোমবার, ৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্ষমতাচ্যুত হতে পারেন জেলেনস্কি!

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তর্কের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগের দাবি উঠেছে। এমনকি তিনি পদত্যাগ না করলে ক্ষমতাচ্যুতও করা হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। যদিও জেলেনস্কি পদত্যাগের আহ্বান নাকচ করে দিয়েছেন।

প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। ইউক্রেন যদি ন্যাটোতে যুক্ত হওয়ার অনুমতি পায় তাহলে জেলেনস্কির পদত্যাগ করা উচিত।

এ বিষয়ে গতকাল রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের জনগণই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে, বিদেশি রাজনীতিকরা নয়। তিনি বলেন, আমেরিকানরা তাদের প্রেসিডেন্ট এবং আর ইউক্রেনিয়ানরা তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করেন।

এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আমি আমেরিকানদের শ্রদ্ধা করি। তবে হোয়াইট হাউজে খারাপ কিছু করেছি, তা আমার মনে হয় না। তাই ক্ষমাও চাইব না।

এদিকে জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এক মার্কিন গোয়েন্দা স্কট রিটার।

তিনি রুশ সংবাদমাধ্যম আরটিকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, পুরো ঘটনা সুকৌশলে সাজানো হয়েছিল। জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করতেই তাকে ট্রাম্পের সঙ্গে বাগিবতণ্ডায় জড়ানো হয়।

স্কট বলেন, বৈঠকে ট্রাম্পের সঙ্গে তর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের পায়ে কুড়াল মেরেছেন। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ায় জেলেনস্কি এবার ইউক্রেনের প্রেসিডেন্টের পদ হারাতে যাচ্ছেন বলেও দাবি করেন সাবেক এই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা।

এদিকে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প যেকোনো মূল্যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান। প্রয়োজনে মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত খারিজ করতে এবং ইউক্রেনের দীর্ঘমেয়াদি নিরাপত্তার নিশ্চয়তা পায়ে ঠেলতেও তিনি পিছু হটবেন না বলে ট্রাম্পের আচরণে মনে হচ্ছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না