শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ১২ মার্চ ২০২৫
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ইইউর
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ইইউর
৩৮৬ বার পঠিত
বুধবার, ১২ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ইইউর

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধি:  ইউরোপীয় ইউনিয়ন আগামী মাস থেকে মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। বুধবার (১২ মার্চ) ইউরোপীয় কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে ২৬ বিলিয়ন ইউরো (২৮ বিলিয়ন ডলার) মূল্যের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করা হবে।

এর মধ্য দিয়ে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও তীব্রতর হবে।

তবে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন জানিয়েছেন, ইউরোপ আলোচনার জন্য দরজা উন্মুক্ত রেখেছে। উচ্চ শুল্ক কারও স্বার্থে নয় বলেও মনে করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সমস্ত ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫% বর্ধিত শুল্ক বুধবার থেকে কার্যকর হয়েছে।

ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা ১ এপ্রিল মার্কিন পণ্যের ওপর শুল্কের বর্তমান স্থগিতাদেশ শেষ করবে এবং ১৩ এপ্রিলের মধ্যে শুল্ক সম্পূর্ণরূপে কার্যকর হবে।

ইউরোপীয় কমিশনের প্রধান বলেন, আজ আমরা যে পাল্টা ব্যবস্থা নিচ্ছি, তা শক্তিশালী কিন্তু আনুপাতিক। যেহেতু যুক্তরাষ্ট্র ২৮ বিলিয়ন ডলার মূল্যের শুল্ক আরোপ করছে, আমরা ২৬ বিলিয়ন ইউরো মূল্যের পাল্টা ব্যবস্থা গ্রহণ করছি।

এই শুল্ক জাহাজ থেকে শুরু করে বোরবন এবং মোটরবাইক পর্যন্ত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইইউ জানিয়েছে, তারা এখন অন্যান্য পণ্য বিভাগ নির্বাচন করার জন্য দুই সপ্তাহের পরামর্শ শুরু করবে।

ভন ডের লেইন বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ভূ-অর্থনৈতিক এবং রাজনৈতিক অনিশ্চয়তায় ভরা এই বিশ্বে, আমাদের অর্থনীতির ওপর এই ধরনের শুল্ক চাপিয়ে দেওয়া আমাদের সাধারণ স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমরা একটি অর্থপূর্ণ সংলাপে অংশগ্রহণ করতে প্রস্তুত।



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না