শিরোনাম:
●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » আমিরের বাড়িতে সালমান-শাহরুখ, তিন খান একসঙ্গে!
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » আমিরের বাড়িতে সালমান-শাহরুখ, তিন খান একসঙ্গে!
৮৮৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমিরের বাড়িতে সালমান-শাহরুখ, তিন খান একসঙ্গে!

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন খানেরা। শাহরুখ, সালমান ও আমির প্রত্যেক খানের আকাশসমান জনপ্রিয়তা। প্রত্যেককে ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এখনও বলিউডের তিন স্তম্ভ হিসেবেই ধরা হয় তাদের।

তবে তিন খানকে একসঙ্গে কখনো সিনেমার পর্দায় দেখা যায়নি। এই তিন মহারথীকে একসঙ্গে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান দর্শকরা। আর সেই আশা কবে পুরণ হবে তা হয়তো জানা নেই। তবে তিন খান একসঙ্গে বসলেই সেই আশা নতুন করে জাগে ভক্তদের মনে। যেমনটা সদ্যই এমন আশার আলো দেখা গেল আমির খানের বাড়িতেভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নতুন কাজের খবর না থাকলেও, তিনজনকে একসঙ্গে দেখা গেল আমিরের জন্মদিন উপলক্ষে। পাপারাজ্জিদের অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে হলো ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, আমির খানের বাড়ির লিফট থেকে নামছেন দুই তারকা। একফ্রেমে সালমান ও আমির। ভাইজানকে দেখা গেল সাদা শার্টে, অন্যদিকে আমিরের গায়ে গ্রে রঙের টি-শার্ট।

বন্ধুকে গাড়িঅব্দি ছাড়তে আসেন আমির খান। এরপর দেখা যায় শাহরুখ খানকে। যদিও নিজেকে এবারও হুডি আর ছাতা দিয়ে আড়াল করে রেখেছিলেন কিং খান।

রাত পোহালেই আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) ৬০ বছরে পা রাখবেন আমির খান। তার আগেই দুই বন্ধুকে নিয়ে বাড়িতে আড্ডার কারণ কী? আপাতত তা নিয়েই জোর চর্চা বলিপাড়ার অন্দরে।

এর আগে ৩ জনকে একসঙ্গে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে। সঙ্গীতে নাটু নাটুতে নাচও করেছিলেন তারা।

যেখানে আমিরকে বলতে শোনা গিয়েছিল, ‘৩ জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই বলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।’অভিনেতা সঙ্গে আরও জুড়েছিলেন, ‘তবে হ্যাঁ আমাদের তিনজনকে একসঙ্গে আনতে ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার।’

আমিরকে শেষ দেখা গেছে ‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে। বর্তমানে তিনি ‘সিতারে জমিন পার’ ছবি নিয়ে ব্যস্ত।

অন্যদিকে, ‘ডাঙ্কি’র পর শাহরুখ খানকে দেখা যাবে সুজয় ঘোষের ‘কিং’-এ। আর সালমান খান আসছেন এআর মুরুগাদোসের ‌‘সিকান্দার’ সিনেমা নিয়ে।



আর্কাইভ

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী