শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজায় ইসরায়েলের হামলায় তিন দিনে ২০০ শিশু নিহত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজায় ইসরায়েলের হামলায় তিন দিনে ২০০ শিশু নিহত
৪১২ বার পঠিত
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজায় ইসরায়েলের হামলায় তিন দিনে ২০০ শিশু নিহত

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজায় গত মঙ্গলবার যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে তিন দিনে স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবমতে, ২০০ শিশুসহ ৫০৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯০৯ জন।

কেবল বৃহস্পতিবারেই ভোররাত থেকে গাজাজুড়ে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে নবজাতকসহ অন্তত ৯১ জন ফিলিস্তিনি।

ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ‘কুদস নিউজ নেটওয়ার্ক’ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে হামলা চালানোর পর দক্ষিণ গাজায় অন্তত ২০ জন নিহত হয়।

ওদিকে, গাজার উত্তরাঞ্চলে, বেইত লাহিয়া শহরের পশ্চিমে আস-সুলতান এলাকায় একটি পরিবারের বাড়িতে হামলা চালানো হলে অন্তত ৭ জন নিহত হয়।

আল-জাজিরার সাংবাদিক তারেক আবু আজম গাজা শহরের কেন্দ্র থেকে জানান, “ইসরায়েলি হামলা গাজা উপত্যকার বিভিন্ন স্থানে তীব্র হয়েছে, বিশেষ করে ভোরের দিকে। ইসরায়েলি বাহিনী অন্তত ১১টি আবাসিক ভবন ধ্বংস করেছে।”

আবু আজম বলেন, “আজকের (বৃহস্পতিবার) হামলায় এক নবজাতক-সহ বেশ কয়েকজন শিশু এবং নারী নিহত হয়েছে।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের হামলার একটি স্পষ্ট কৌশল রয়েছে, তারা কোনও ধরনের সতর্কতা ছাড়াই বিভিন্ন আশ্রয়কেন্দ্রে হামলা চালাচ্ছে।”

ইসরায়েলের সর্বসাম্প্রতিক এই হামলা শুরু হয়েছে মঙ্গলবার গাজায় প্রায় দুই মাসের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ণ শক্তি নিয়ে ইসরায়েলের হামলা শুরুর ঘোষণা দিয়েছেন এরই মধ্যে।

তার এই ঘোষণার পর হামলা আরও জোরদার হয়েছে। বুধবার, গাজার কেন্দ্রস্থলে এক ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের এক বিদেশি কর্মী নিহত এবং আরও পাঁচজন আহত হয়।

জাতিসংঘের মানবিক সাহায্য প্রধান টম ফ্লেচার এ হামলাকে “বিপর্যয়কর” বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় জাতিসংঘের কর্মীদের ওপর হামলা করা যাবে না।

ওদিকে, জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থার পাঁচ কর্মী গত কয়েক দিনে নিহত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি।

ইসরায়েলের হামলা পুনরায় শুরুর পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ব্যাপক সমালোচনা করেছেন। তিনি বলেন, “আমি গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রচণ্ড ক্ষুব্ধ।”



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প