শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
BBC24 News
শনিবার, ২২ মার্চ ২০২৫
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | জীবনযাপন | পরিবেশ ও জলবায়ু | ফটোগ্যালারি | লাইফস্টাইল » অভিষেক বচ্চন আমার উত্তরাধিকারী নয়: অমিতাভ বচ্চন
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | জীবনযাপন | পরিবেশ ও জলবায়ু | ফটোগ্যালারি | লাইফস্টাইল » অভিষেক বচ্চন আমার উত্তরাধিকারী নয়: অমিতাভ বচ্চন
৩১১২ বার পঠিত
শনিবার, ২২ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অভিষেক বচ্চন আমার উত্তরাধিকারী নয়: অমিতাভ বচ্চন

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: বচ্চন পরিবারে সম্পর্কের সমীকরণ নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। ছোটবেলা থেকেই ছেলে-মেয়েদের নাকি কড়া শাসনে বড় করেছেন জয়া বচ্চন। যদিও বাবা অমিতাভ বচ্চন নাকি ছেলে-মেয়েদের সঙ্গে অনেক সহজ ভাবে মেলামেশা করেন।

আর মেয়ে শ্বেতা যে বাবার চোখের মণি, বড় আদরের, তা বিভিন্ন সময় ব্যক্ত করেছেন তারকা। এমনিতেই বচ্চন পরিবারের অন্দরে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে শ্বেতা বচ্চনের সমীকরণ নিয়ে নানা মত রয়েছে।

এবার ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছেলে অভিষেক বচ্চনকে উত্তরাধিকার মানতে নারাজ অমিতাভ। নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) অমিতাভ লিখেছিলেন, ‘আমার ছেলে, ছেলে হওয়া সত্ত্বেও আমার উত্তরসূরি হবে না। যে আমার উত্তরসূরি হবে সে আমার পুত্র হবে। আমার বাবা এই কথাই বলতেন। আর অভিষেক সেই কথা পূরণ করছে।’

---অভিনেতার এমন পোস্ট দেখে ভক্ত-অনুরাগীসহ নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। সকলেই প্রায় অবাক হঠাৎ এমন হেঁয়ালিপূর্ণ পোস্ট করলেন কেন অমিতাভ? কমেন্ট বক্সে কেউ লিখেছেন ‘আপনি কি দয়া করে এটি ব্যাখ্যা করতে পারেন?’

অন্য একজন লিখেছেন, ‘আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে অভিষেকের যদি ‘বচ্চন’ ট্যাগ না থাকত, তা হলে সে তার চেয়ে অনেক বেশি সফল হত।’ যদিও অনুরাগীদের কৌতূহল নিরসন করেননি অমিতাভ।



আর্কাইভ

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
মন্ত্রী-এমপিদের মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প