শিরোনাম:
●   নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ চার শতাধিক ●   বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ ●   আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ ●   ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল ●   জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী ●   পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন ●   জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ●   বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত ●   বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » ছুটির দিনে | জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করাই ১২ পোশাক কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
প্রথম পাতা » ছুটির দিনে | জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করাই ১২ পোশাক কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
৫৯০ বার পঠিত
বুধবার, ২৬ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করাই ১২ পোশাক কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও ক্ষতিপূরণ পরিশোধ না করায় ১২টি তৈরি পোশাক কারখানার মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। শ্রমিকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত তাঁরা বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

রাজধানীর সচিবালয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আজ থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

পরে শ্রম মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা যায়, ডার্ড গ্রুপের তিনটি প্রতিষ্ঠান, মাহমুদ গ্রুপের দুটি প্রতিষ্ঠান, টিএনজেড গ্রুপের চারটি প্রতিষ্ঠান, স্টাইলক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ান্স (বিডি) লিমিটেড এবং রোর ফ্যাশনের মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।শ্রম উপদেষ্টা জানান, বৃহস্পতিবারের (২৭ মার্চ) মধ্যে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশনা রয়েছে। তবে ১২টি কারখানা নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধ করতে পারবে না বলে জানিয়েছে। যার মধ্যে পাঁচটি কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘যেসব কারখানা নির্ধারিত সময়ে বেতন-বোনাস পরিশোধ করতে ব্যর্থ হয়েছে, সেগুলোর মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শ্রম আইন অনুযায়ী সরকার তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে। এই মালিকদের বিদেশ ভ্রমণে সমস্যা হয় না, বাড়ি-গাড়ি করতেও সমস্যা নেই। অথচ শ্রমিকদের পাওনা পরিশোধের সময় তাঁরা নানা সমস্যা দেখান।’

নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করলে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে এম সাখাওয়াত হোসেন বলেন, বৃহস্পতিবারের পর বিষয়টি পর্যালোচনা করা হবে। যদি অন্য কোনো প্রতিষ্ঠান বেতন-বোনাস পরিশোধ করতে ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধেও সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর কর্মকর্তারা জানান, গত ২৪ জানুয়ারি ময়মনসিংহের ভালুকার কারখানা লে–অফ করে রোর ফ্যাশন কর্তৃপক্ষ। কারখানাটির ১ হাজার ৩৭৬ শ্রমিক জানুয়ারি মাসের বেতন ও লে–অফের ক্ষতিপূরণ পাবেন। এ ছাড়া নভেম্বর–ডিসেম্বরে বেতন–ভাতা বাবদ শ্রমিকের পাওনা আছে ৭০ লাখ টাকা। দাবি আদায়ে কারখানার শ্রমিকেরা চলতি সপ্তাহে উত্তরায় বিজিএমইএ ভবন অবরুদ্ধ করেন। এই কারখানার ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।

এদিকে বিভিন্ন সংকটে পড়ে গাজীপুরের চন্দ্রায় মাহমুদ গ্রুপের দুটি কারখানা গত বছরের শেষ দিকে বন্ধ হয়। শ্রমিকের ক্ষতিপূরণ এখনো বাকি। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিনুল ইসলাম।

গাজীপুরের স্টাইলক্রাফট ও ইয়াং ওয়ান (বিডি) লিমিটেডের শ্রমিকেরা বকেয়া পাওনা আদায়ে গত রোববার শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে রাম প্রসাদ সিং (৪০) নামের একজনের মৃত্যু হয়। এই কারখানার ব্যবস্থাপনা পরিচালক শামস আলমাস রহমান। এদিকে সাভারের হেমায়েতপুরে ২০২২ সালের ডিসেম্বরে ডার্ড গ্রুপের চারটি কারখানা বন্ধ হয়। সেই কারখানার শ্রমিকদের ক্ষতিপূরণের অর্থ এখনো বাকি আছে। ডার্ড গ্রুপের মালিকানায় আছেন ইতিমাদ উদ দৌলা ও নাবিল উদ দৌলা। এ ছাড়া গাজীপুরের টিএনজেড গ্রুপের কারখানার গত ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাস বাকি। এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহদাৎ হোসেন শামীম।



এ পাতার আরও খবর

রোহিঙ্গারা ‘রাখাইনের বাঙালি: মিয়ানমারের বিবৃতি? রোহিঙ্গারা ‘রাখাইনের বাঙালি: মিয়ানমারের বিবৃতি?
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকট: বাসাবাড়ি ও গাড়িতে হাহাকার বাংলাদেশে গ্যাসের তীব্র সংকট: বাসাবাড়ি ও গাড়িতে হাহাকার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর
বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ বাংলাদেশে রাত ৮টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী  তারেক রহমান নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি

আর্কাইভ

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ চার শতাধিক
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল
রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট