শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
৮১৪ বার পঠিত
বুধবার, ২ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে উত্তেজনা এবং ইয়েমেনের হুতিদের ওপর অব্যাহত হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী জাহাজ মোতায়েনের সংখ্যা দুটিতে উন্নীত করছে। সেখানে থাকা আগের রণতরীটি বহাল থাকবে এবং ইন্দো-প্যাসিফিক থেকে আরেকটি পাঠানো হবে।

ইরানের সঙ্গে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে যুক্তরাষ্ট্রের। ডোনাল্ড ট্রাম্প তেহরানকে দুই মাসের সময় বেঁধে দিয়েছেন পারমাণবিক আলোচনায় বসার জন্য, অন্যথায় ইরানের স্থাপনাগুলোতে হামলার ইঙ্গিত দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ইরানের প্রক্সি হিসেবে পরিচিত ইয়েমেনের হুথিদের ওপর বিমান হামলা বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা এলো।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানান, আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি, আগ্রাসন রোধ এবং এই অঞ্চলে অবাধ বাণিজ্য প্রবাহ রক্ষার জন্য ‘কার্ল ভিনসন’ রণতরীটি মধ্যপ্রাচ্যে ‘হ্যারি এস. ট্রুম্যান’র সঙ্গে যোগ দেবে। সেই সঙ্গে অতিরিক্ত স্কোয়াড্রন এবং অন্যান্য বিমান সম্পদ মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে।

তিনি হুমকি দেন, মধ্যপ্রাচ্য সংঘাতকে আরও বিস্তৃত বা বৃদ্ধি করার যে কোনো রাষ্ট্রীয় বা অ-রাষ্ট্রীয় পক্ষকে জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে হুমকি দেন, হুতিদের জন্য স্পষ্ট বার্তা - মার্কিন জাহাজে গুলি চালানো বন্ধ কর, এবং আমরা তোমাদের উপর গুলি চালানো বন্ধ করব। অন্যথায়, আমরা কেবল শুরু করেছি, এবং আসল যন্ত্রণা এখনো আসেনি হুথি এবং ইরানে তাদের পৃষ্ঠপোষক উভয়ের জন্য।

ট্রাম্প উল্লেখ করেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে তবে বোমা হামলা চালানো হবে।



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা