সোমবার, ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সীমান্তের ১০ কিমি ভেতরে ঢুকে আরাকান আর্মির সদস্যদের ‘উৎসব’
সীমান্তের ১০ কিমি ভেতরে ঢুকে আরাকান আর্মির সদস্যদের ‘উৎসব’
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: বান্দরবানের থানচির রেমাক্রি ইউনিয়নের ঝিরিমুখ এলাকায় অনুষ্ঠিত হয়েছে ‘জলকেলি উৎসব’। গত বুধ ও বৃহস্পতিবার (১৬ ও ১৭ এপ্রিল) এ উৎসব হয়। ওই উৎসবে আরকান আর্মির সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওইসব ছবিতে দেখা গেছে, উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নেন এবং মঞ্চে অবস্থান করেন। অনুষ্ঠানে বাংলাদেশি মারমা ও অন্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায় ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিতি ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকানের (ইউএলএ) অর্থায়ন ও তত্ত্বাবধানে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
থানচির রেমাক্রি ইউনিয়ন সীমান্ত থেকে ১০ কিলোমিটার ভেতরে।
সীমান্তের ১০ কিলোমিটার ভেতরে আরাকান আর্মির সদস্যরা অনুপ্রবেশ করে।
ওই অনুষ্ঠানে স্থানীয় বক্তারা ঐক্যের আহ্বান জানান। তারা বলেন, এখন সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার। অতীতে আমরা বিচ্ছিন্ন ছিলাম।
কিন্তু এখন আমাদের প্রয়োজন সম্পূর্ণ ঐক্য।
বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার গণমাধ্যমকে বলেন, আরাকানিরা বান্দরবানের থানচিতে বৈসাবি অনুষ্ঠানে অংশ নিয়েছে এমন একটি তথ্য আমরা জানতে পেরেছি। তবে বিষয়টি কতটুকু সত্য তা উদঘাটন করতে আমাদের গোয়েন্দারা কাজ করছে।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান 