শিরোনাম:
●   মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল ●   ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলোর মামলা ●   ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী ●   অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক ●   পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ●   জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী ●   তারেক রহমানকে ভারতে দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সওয়াল ●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড
৪০৬ বার পঠিত
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে তিন দিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৭১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা। দেশের বাজারে স্বর্ণের এত দাম আগে কখনো হয়নি।
আগামী মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে গত ২০ এপ্রিল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা।

এতদিন দেশের বাজারে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল। এখন আবার দাম বাড়ানো হলো।
এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে স্বর্ণের দাম।
সোমবার (২১ এপ্রিল) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৭১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৮৬১ টাকা বাড়িয়ে ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৮৯ টাকা বাড়িয়ে ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।



আর্কাইভ

মধ্যপ্রাচ্যের লেবাননে মৃত্যুদণ্ড বাতিল
ঢাকা -দিল্লির সম্পর্ক মজবুতে মোদির নির্দেশনা চাইলেন দীনেশ ত্রিবেদী
অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী