শিরোনাম:
●   বাংলাদেশের আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে কয়েকটি জেলায় কী ঘটেছে? ●   স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন প্রধানমন্ত্রীর ●   বাংলাদেশে স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প হচ্ছে ‘বার্তা’ ●   রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা কি? চীন-রাশিয়া ●   মক্কা প্রতিরক্ষা জোট: সৌদির নিরাপত্তায় কতটা দিতে পারবে: পাকিস্তান ও তুরস্ক? ●   বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ●   শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত ●   ১৬ই ডিসেম্বর দেশে ফিরতে চাই: শেখ হাসিনা ●   বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট ●   রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
ঢাকা, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৬ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে কয়েকটি জেলায় কী ঘটেছে?
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে কয়েকটি জেলায় কী ঘটেছে?
৪৬ বার পঠিত
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে কয়েকটি জেলায় কী ঘটেছে?

20261130_005302.jpgবিবিসি২৪নিউজ,ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীর সাথে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যোগাযোগের পদ্মা সেতুর জাজিরা প্রান্তে শরীয়তপুর এলাকায় সংঘর্ষে দুই জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সেখানে এবার সংঘর্ষ হয়েছে ক্ষমতাসীন বিএনপি নেতা-কর্মী ও আওয়ামী লীগের বিক্ষোভকারীদের মধ্যে।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষ এবং কয়েকটি জেলায় আওয়ামী লীগের বিক্ষোভের প্রভাবে ঢাকা থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় যানবাহন চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের অব্যাহত বিক্ষোভ সহিংসতায় বিএনপি সরকার প্রশাসনিক এবং রাজনৈতিক দিক থেকে প্রতিহত না করার কৌশল নিয়েছিল; যা মন্ত্রীদের অনেকে বক্তব্যেও বলে আসছেন। যদিও গোপালগঞ্জে উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ রাখা, ট্রেন চলাচল স্থগিত, সেখানকার ঠিকানায় চালু করা মোবাইল ব্যাংকিং বন্ধ করার মতো নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

কিন্তু এবার পদ্মার সেতুর কাছে শরীয়তপুর এলাকায় আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে সমাবেশের কর্মসূচি নিয়েছিল বিএনপি। সেখানেই পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ হয়। আর এতে আওয়ামী লীগের দুজন কর্মী গুলিতে নিহত হয় বলে দলটি দাবি করেছে।

রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শরীয়তপুরে দুইজন নিহত হওয়ার খবর তিনি শুনেছেন। সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “তাদের মধ্যে আন্তঃকলেজ বা অন্তর্দ্বন্দ্ব হয়েছে বা সংঘর্ষ হয়েছে এগুলো আমি শুনতে পাচ্ছি। এখনো আমরা ডিটেইল তদন্ত করি নাই। তাতে করে দুইজনের প্রাণহানি হয়েছে বলে আমি শুনেছি।”

যদিও আওয়ামী লীগের তৎপরতা ঘিরে উত্তেজনা আছে, ওই অঞ্চলের এমন জেলাগুলোয় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েছে করা হয়েছে। কিন্তু দুদিন ধরে কয়েকটি জেলা যেমন মাদারীপুর, বাগেরহাটে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কর্মসূচি বা তৎপরতা দেখা যাচ্ছে।

এমন প্রেক্ষাপটে গোপালাগঞ্জ থেকে শরীয়তপুর, মাদারীপুর- ওই অঞ্চলে রাজনীতির উত্তেজনা এবং মানুষের মধ্যে শঙ্কা বাড়ছে কি না, সে বিষয়টি আলোচনায় আসছে।

অন্যদিকে, বিএনপি সরকারের নীতিনির্ধারকদের অনেকে বলে আসছেন যে,আওয়ামী লীগের বিক্ষোভ সহিংসতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি বিএনপি রাজনৈতিকভাবেও মোকাবিলা করবে।সেই কৌশলের অংশ হিসেবে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি মিছিল সমাবেশও করছে।

এবার শরীয়তপুরে আওয়ামী লীগের পদ্মা সেতুর কাছে বিক্ষোভ বা অবরোধ এবং বিএনপির প্রতিহত করার সমাবেশ থেকে মুখোমুখি সংঘর্ষ হলো। এসব জেলায় পরিস্থিতি আসলে কী এবং বিএনপি কী রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখবে?

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, সহিংসতার বিরুদ্ধে সারাদেশে বিএনপির নেতা-কর্মীরা রাজনৈতিকভাবে তৎপর আছেন। তবে পুলিশের আরও সক্রিয় হওয়া প্রয়োজন।জাজিরার নাওডোবা এলাকায় ঠিক কী ঘটেছে?

রোববার ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নাওডোবা এলাকার ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের শত শত নেতা-কর্মী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।

এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। অন্যদিকে, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে ওই একই এলাকায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরাও অবস্থান নেয়।

একইসঙ্গে, প্যান্ডেল ও মঞ্চ তৈরি করে সেখানে মাঝরাত থেকেই অবস্থান নেয় বিএনপি নেতা-কর্মীরা। বিএনপির সেই মঞ্চ ও প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

শরীয়তপুরের জিরো পয়েন্টে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সড়কে বিএনপির সমাবেশস্থলে ২৫টির বেশি মোটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে।

একইসঙ্গে, পদ্মা সেতু সংলগ্ন একটি রেস্টুরেন্টও পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে অন্তত ১৫ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়।

এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।

এই ঘটনায় দুইজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে জেলার পুলিশ।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দাবি করেছেন, আওয়ামী লীগের মিছিল লক্ষ্য করে গুলি ছোঁড়া হলে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাদারীপুরে কার্যক্রম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে মিছিল থেকে নয় জনকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, “ঘটনাস্থল জাজিরার নাওডোবা এলাকায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ শিবচর উপজেলার বাসিন্দা একজন ঢাকা নেওয়ার পথে মারা গেছে বলে জানতে পেরেছি। যেহেতু ঘটনাস্থল জাজিরা থানায় তাই এ বিষয়ে ওই থানা থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পরে আরো একজনের মৃত্যুুর তথ্য জানা যায়।

এদিকে, স্থানীয় সাংবাদিকরা জানান, নাওডোবা এলাকায় ভোরের ঘটনার সময় পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল।

এই ঘটনায় ভোরে পদ্মা সেতুতে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। তবে, পরে পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

যদিও দূরপাল্লার যানবাহনের সংখ্যা খুবই কম এবং অল্প কিছু ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও সাধারণ সময়ের তুলনায় যানবাহন চলাচলের এই সংখ্যা অর্ধেকের মতো বলে সেতু সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রোববার দিবাগত রাত বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া এবং জাজিরা প্রান্ত দিয়ে মোট সাত হাজার তিনশো চুয়াল্লিশটি বাস চলাচল করেছে বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয়।জাজিরার নাওডোবা এলাকায় ঠিক কী ঘটেছে?

রোববার ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নাওডোবা এলাকার ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের শত শত নেতা-কর্মী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।

এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। অন্যদিকে, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে ওই একই এলাকায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরাও অবস্থান নেয়।

একইসঙ্গে, প্যান্ডেল ও মঞ্চ তৈরি করে সেখানে মাঝরাত থেকেই অবস্থান নেয় বিএনপি নেতা-কর্মীরা। বিএনপির সেই মঞ্চ ও প্যান্ডেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

শরীয়তপুরের জিরো পয়েন্টে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সড়কে বিএনপির সমাবেশস্থলে ২৫টির বেশি মোটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে।

একইসঙ্গে, পদ্মা সেতু সংলগ্ন একটি রেস্টুরেন্টও পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে অন্তত ১৫ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়।

এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।

এই ঘটনায় দুইজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে জেলার পুলিশ।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দাবি করেছেন, আওয়ামী লীগের মিছিল লক্ষ্য করে গুলি ছোঁড়া হলে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাদারীপুরে কার্যক্রম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে মিছিল থেকে নয় জনকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, “ঘটনাস্থল জাজিরার নাওডোবা এলাকায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ শিবচর উপজেলার বাসিন্দা একজন ঢাকা নেওয়ার পথে মারা গেছে বলে জানতে পেরেছি। যেহেতু ঘটনাস্থল জাজিরা থানায় তাই এ বিষয়ে ওই থানা থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পরে আরো একজনের মৃত্যুুর তথ্য জানা যায়।

এদিকে, স্থানীয় সাংবাদিকরা জানান, নাওডোবা এলাকায় ভোরের ঘটনার সময় পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল।

এই ঘটনায় ভোরে পদ্মা সেতুতে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। তবে, পরে পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

20261130_005409.jpgযদিও দূরপাল্লার যানবাহনের সংখ্যা খুবই কম এবং অল্প কিছু ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও সাধারণ সময়ের তুলনায় যানবাহন চলাচলের এই সংখ্যা অর্ধেকের মতো বলে সেতু সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রোববার দিবাগত রাত বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া এবং জাজিরা প্রান্ত দিয়ে মোট সাত হাজার তিনশো চুয়াল্লিশটি বাস চলাচল করেছে বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয়।পরিস্থিতি মোকাবেলায় সরকারের কৌশল কী?
লকডাউন কর্মসূচিকে ঘিরে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে উঠলেও সরকার বলছে, কোনো লকডাউন নেই, সবকিছুই স্বাভাবিক চলছে।

এদিকে, গোপালগঞ্জে গত সপ্তাহে সহিংসতার ঘটনায় সরকার ‘সবকিছু কার্যত স্থগিত বা বন্ধ রাখার’ সিদ্ধান্ত নিলেও এবার দলীয় নেতা-কর্মীদের আপাতত শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পদ্মা সেতু এলাকা বা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দক্ষিণাঞ্চলের খুবই গুরুত্বপূর্ণ হাইওয়ে হওয়াতে বিএনপির নেতা-কর্মীদের শান্ত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য।

মি. মোল্ল্যা বলেন, “যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ হাইওয়ে, আমাদেরও সরকারের পক্ষ থেকে শান্ত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরাও শান্তিপূর্ণভাবে যে যেখানে আছে আমরা অবস্থান করছি।”

এদিকে, এই কর্মসূচিকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আইন-শৃঙ্খলা বাহিনী কৌশলী অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নানা আশঙ্কাজনক হলেও মি. আহমদ দাবি করেছেন, দেশে আইনশৃঙ্খলা নিয়ে ‘কোনো শঙ্কা নেই’।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী, “কোন পরিকল্পনা নাই।”

শরীয়তপুরের ঘটনা উল্লেখ করলে মি. আহমদ বলেন, “আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবিসহ অন্যান্য ফোর্স তারা অত্যন্ত ধৈর্য্যর সাথে, অত্যন্ত কৌশলের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। এখন ওখানে পরিস্থিতি শান্ত।”

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচীর প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, সন্ত্রাসীদের কোন কার্যকলাপকে সরকার কিছু মনে করছে না।

তিনি বলেন, “কোনো লকডাউন নাই, কিসের লকডাউন। সমস্ত কিছু স্বাভাবিকভাবে চলছে।”

যদিও পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর কৌশলী অবস্থানে থাকার কথা স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেও প্রধানমন্ত্রীর মি. রিজভী, আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ঢাকায় এক অনুষ্ঠানে মি. রিজভী বলেন, “পরাজিত শক্তি নানাভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিদিন কোথাও না কোথাও তারা ককটেল বিস্ফোরণ করছে, মানুষ হত্যা করে যাচ্ছে। এই সশস্ত্র সন্ত্রাসী, এদেরকে আইনের আওতায় আনার দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর তারা কেন এই নিষ্ক্রিয়তা দেখাচ্ছে?



এ পাতার আরও খবর

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন প্রধানমন্ত্রীর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন প্রধানমন্ত্রীর
বাংলাদেশে স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প হচ্ছে ‘বার্তা’ বাংলাদেশে স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প হচ্ছে ‘বার্তা’
বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট
বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ:  প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আর্কাইভ

বাংলাদেশের আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে কয়েকটি জেলায় কী ঘটেছে?
বাংলাদেশে স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প হচ্ছে ‘বার্তা’
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা কি? চীন-রাশিয়া
মক্কা প্রতিরক্ষা জোট: সৌদির নিরাপত্তায় কতটা দিতে পারবে: পাকিস্তান ও তুরস্ক?
বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত
নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা