শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ নিয়ে অনিশ্চয়তা
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ নিয়ে অনিশ্চয়তা
১২৫৮ বার পঠিত
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ নিয়ে অনিশ্চয়তা

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: পাকিস্তান-ভারতের মধ্যে কুটনৈতিক সম্পর্কে যতই বৈরিতা থাকুক নিয়মিতই দুই দেশের মধ্যে সিনেমা আদান প্রদান হয়। বলিউডে এসে বেশ জনপ্রিয় হতে দেখা গেছে পাকিস্তানি শিল্পীদের। অভিনয় থেকে গান—সব ক্ষেত্রেই একটাসময় ছিল তাদের সফল পদচারনা।

তবে ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের শিল্পীদের ওপর ভারতে নিষেধাজ্ঞা জারি হয়। ২০২৩ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভারতে স্বাভাবিক হতে শুরু করে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। কিন্তু আবারও ভারতে বাঁধার মুখে পড়তে হচ্ছে পাকিস্তানের শিল্পীদের। আগামী ৯ মে মুক্তির কথা পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল’, জুনে মুক্তির অপেক্ষায় রয়েছে দিলজিৎ‍ দোসাঞ্জ ও পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের ‘সরদারজি থ্রি’। এ ছাড়া পরিচালক অমিত কাসারিয়ার ‘লাভ স্টোরি অব নাইন্টিজ’ সিনেমায় গাওয়ার কথা পাকিস্তানি গায়ক আতিফ আসলামের। কিন্তু সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় এসব কাজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

চলতি মাসের শুরুতে আবির গুলাল সিনেমার টিজার প্রকাশের পর থেকে মহারাষ্ট্রে সিনেমাটির রিলিজ নিয়ে আপত্তি জানিয়েছিল শিবসেনাসহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। এখন এ সিনেমার বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে পুরো ভারতে। যদিও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে পোস্ট দিয়েছিলেন ফাওয়াদ। শোকবার্তা জানিয়েছেন অভিনেত্রী হানিয়া আমিরও। তবে এতে কোনো কাজ হচ্ছে না। ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজের বিরোধিতা করছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। তারা পাকিস্তানি শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কাজ না করার আহ্বান জানিয়েছে ভারতের বিনোদন ইন্ডাস্ট্রিকে। ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের নীতি ত্যাগ করেছে ভারত সরকার। ফলে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজের ব্যাপারে আবার দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এমন অবস্থায় ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে আবির গুলাল সিনেমার প্রকাশিত দুটি গান। ৯ মে সিনেমা মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান আ রিচার লেন্স এন্টারটেইনমেন্ট। আরতি বাগদি পরিচালিত এ সিনেমায় একজন শেফের চরিত্রে অভিনয় করেছেন ফাওয়াদ, তাঁর বিপরীতে রয়েছেন বাণী কাপুর।

পেহেলগামের ঘটনার পর পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করার জন্য বাণী কাপুর ও দিলজিৎকে নিয়েও সমালোচনা শুরু হয়েছে। আবির গুলাল ও সরদারজি থ্রি বয়কটের দাবির পাশাপাশি যেসব ভারতীয় শিল্পী পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করছেন, তাঁদেরও বয়কটের দাবি তুলেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো।



নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না