শিরোনাম:
●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? ●   এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ ●   সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? ●   তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার ●   স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ●   ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৯ মে ২০২৫
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » থাইল্যান্ডে যাওয়ার সময় লাল পাসপোর্ট ব্যবহার করে আবদুল হামিদ
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » থাইল্যান্ডে যাওয়ার সময় লাল পাসপোর্ট ব্যবহার করে আবদুল হামিদ
৫০৯ বার পঠিত
শুক্রবার, ৯ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থাইল্যান্ডে যাওয়ার সময় লাল পাসপোর্ট ব্যবহার করে আবদুল হামিদ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ড গেছেন লাল পাসপোর্ট ব্যবহার করে। হযরত শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনে সাবেক রাষ্ট্রপতির ব্যবহৃত পাসপোর্টের নম্বর ডি-০০০১০০১৫। সাধারণত লাল পাসপোর্টের নম্বর কোড ডি। ডি’তে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বুঝানো হয়। সরকারি কর্মকর্তাদের জন্য নীল পাসপোর্টের নম্বরের কোড থাকে ওসি। সাধারণের জন্য ব্যবহৃত পাসপোর্টের কোড নম্বর হল এ।বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) তথ্য অনুযায়ি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ লাল পাসপোর্ট বহন করছেন। তার পাসপোর্টটি বন্ধ করার বিষয়ে মন্ত্রনালয় বা আদালত থেকে কোনো নির্দেশনা দেয়া হয়নি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বহিরাগমন শাখা-১ থেকে জারি করা পরিপত্র অনুযায়ি চতুর্থ ব্যক্তি হিসাবে সাবেক রাষ্ট্রপতি ( অবসর জীবন যাপন ও পেনশনভোগী) লাল পাসপোর্ট পেয়ে থাকেন।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের একটি সূত্র জানায়, গত বছরের ২১ আগষ্ট স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ লাল পাসপোর্ট বাতিল ঘোষণা করে। ঘোষণার পর বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর লাল পাসপোর্ট লক (বন্ধ) করে দেয়। তবে রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি এবং ক‚টনীতিকদের লাল পাসপোর্ট বন্ধ করা হয়নি। ওই ঘোষণার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ ৯৭ জনের লাল পাসপোর্ট বাতিল করে দেয়। পরবর্তীতে পুলিশের বিশেষ শাখা ও দুদক থেকে বেশ কয়েকজন লাল পাসপোর্টধারী ব্যক্তির পাসপোর্ট বন্ধ করার নির্দেশনা আসে ডিআইপিতে।

গতকাল ডিআইপি’র একজন কর্মকর্তা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে নির্দেশনা এলেই তারা পাসপোর্ট লক করে দেন। কারো ক্ষেত্রে বাতিলও করা হচ্ছে। তবে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পাসপোর্ট বন্ধ করার বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।

অন্যদিকে, বুধবার রাত ৩ টার দিকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের থাইল্যান্ড চলে যাওয়ার পর বিমানবন্দরের ইমিগ্রেশন শাখা বিমানবন্দর থানা পুলিশের কাছে একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের তথ্য গতকাল সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভাইরাল হওয়া তথ্যে বলা হয়েছে, ‘ টিজি-৩৪০ বিমানযোগে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককগামী যাত্রী মো: আবদুল হামিদ, পাসপোর্ট নম্বর-ডি০০০১০০১৫ (সাবেক রাষ্ট্রপতি) ভিআইপি টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশন আলফা-১১ স্যারকে অবগত করেন। আলফা-১১ স্যার এনএসআই ও ডিজিএফআইকে অবগত করেন। এনএসআই এর সহকারী পরিচালক সানাউল্লাহ নূরী ও ডিজিএফআই এর জিএসও-০১, উইং কমান্ডার ফয়সাল অনাপত্তি প্রদান করেন। এনএসআই ও ডিজিএফআই থেকে প্রাপ্ত অনাপত্তি ওসি ইমিগ্রেশন আলফা-১১ স্যার এসএস ইমিগ্রেশন (অপারেশন), অ্যাডিশনাল ডিআইজি ইমিগ্রেশন ও ডিআইজি ইমিগ্রেশন স্যারকে অবগত করেন।

অ্যাডিশনাল ডিআইজি ইমিগ্রেশন স্যার এসবি চীফ স্যারের রেফারেন্সে ওসি ইমিগ্রেশন আলফা-১১ স্যারকে ইমিগ্রেশন সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন। ওসি ইমিগ্রেশন আলফা-১১ স্যার এসবির উপরে উল্লেখিত সিনিয়র স্যারদের নির্দেশে ও এনএসআই এবং ডিজিএফআই থেকে প্রাপ্ত অনাপত্তি সাপেক্ষে এবং ইমিগ্রেশন ফরট্র্যাক সিস্টেমে কোন বিরুপ মন্তব্য না থাকায় ভিআইপি টার্মিনালে কর্তব্যরত ইনচার্জকে ইমিগ্রেশন করার নির্দেশ প্রদান করেন। টার্মিনাল ইনচার্জ ইমিগ্রেশন সম্পন্ন করেন। উল্লেখ্য উক্ত যাত্রীর সাথে তার পুত্র রিয়াদ আহমেদ, পাসপোর্ট নং- বি০০-৬৯৮৮০ ও তার শ্যালক ডা. এ এন এম নওশাদ খান, পাসপোর্ট নম্বর-এ০৭৯৫০৬৯১ গমন করেন।’



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী

আর্কাইভ

বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইসরায়েলে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন
হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান: