রবিবার, ১ জুন ২০২৫
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ » আতিক মোর্শেদকে দুদকে তলব,১৫০ কোটি টাকার আত্মসাতের অভিযোগ তদন্ত হবে
আতিক মোর্শেদকে দুদকে তলব,১৫০ কোটি টাকার আত্মসাতের অভিযোগ তদন্ত হবে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের বিরুদ্ধে মোবাইল ব্যাংকিং নগদের ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। স্ত্রীসহ আতিক মোর্দেশকে তলব করেছে দুদক।রোববার (১ জুন) দুদক কর্মকর্তারা নগদের গুলশান অফিসে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন এ তথ্য জানান।
এদিকে নগদে অভিযান চালিয়ে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারীর ব্যক্তিগত কর্মকর্তার স্ত্রীকে চাকরি দেওয়ার ক্ষেত্রে অসংগতির তথ্য মিলেছে বলে জানিয়েছেন তিনি।
নিয়োগে অনিয়মের অভিযোগে আতিক মোর্শেদ ও তার স্ত্রীর জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তলব করেছে দুদক। সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। আতিক মোর্শেদের বিরুদ্ধে নগদ থেকে ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগ উঠেছে। নগদের কর্মকর্তা না হয়েও সেখানে অফিস করেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। এ ছাড়া ওই প্রতিষ্ঠানে নিজের স্ত্রীকে চাকরি দিয়েছেন তিনি।
যদিও এসব অভিযোগ অস্বীকার করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আতিক মোর্শেদ।
ওই পোস্টে তিনি দাবি করেন, এখন পর্যন্ত মাত্র দুইবার নগদ অফিসে গেছেন। সেটিও অফিশিয়াল কাজে। তার স্ত্রী আবেদন করে নিজ যোগ্যতায় নগদে চাকরি পেয়েছেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 