শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » ইসির তফসিলে থাকছে ‘নৌকা
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » ইসির তফসিলে থাকছে ‘নৌকা
৭৬৮ বার পঠিত
রবিবার, ১৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসির তফসিলে থাকছে ‘নৌকা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: নিবন্ধন স্থগিত হলেও বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক আপাতত নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী প্রতীকের তফসিল থেকে বাদ দেওয়া হচ্ছে না। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবি সত্ত্বেও এখনই ‘শাপলা’ প্রতীক তফসিলে অন্তর্ভুক্ত হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।বাংলাদেশি রান্না

রবিবার বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তালিকা থেকে নৌকা প্রতীক আপাতত বাদ দেওয়া হচ্ছে না। কারণ, প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্যই নির্বাচন কমিশনের তফসিলে নির্ধারিত প্রতীক সংরক্ষিত থাকে। কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাতিল করার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “নির্বাচনী প্রতীক কমিশনের অভ্যন্তরীণ সম্পদ, দলীয় অবস্থার ভিত্তিতে তা হঠাৎ করে বাদ দেওয়া হয় না।”

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক দাবির বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে। তবে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রতীকের তফসিলে যেহেতু ‘শাপলা’ নেই, সেহেতু এখনই তা অন্তর্ভুক্ত হচ্ছে না।”

এর আগে রোববার বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এনসিপির একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতা।

বৈঠক শেষে সাংবাদিকদের নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা ‘শাপলা’ প্রতীক বরাদ্দের আবেদন জানিয়েছি। যদি নির্বাচন কমিশন অযৌক্তিকভাবে এ প্রতীক না দেয়, তাহলে আমরা রাজনৈতিকভাবে এর বিরুদ্ধে লড়ব। এ প্রতীক আমাদের সাংগঠনিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।”

তিনি অভিযোগ করেন, কমিশনের প্রতীক তালিকায় পরিবর্তনের জন্য ‘নতুন দলগুলোর প্রতি বৈষম্য’ করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় কোনো নতুন প্রতীক অন্তর্ভুক্ত করতে হলে কমিশনের নিয়ম অনুযায়ী দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এটি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তে যুক্ত হয় না।



এ পাতার আরও খবর

৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ:  প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?