শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইসরায়েলে অস্তিত্বের সংকটে নেতানিয়াহুর সরকার
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইসরায়েলে অস্তিত্বের সংকটে নেতানিয়াহুর সরকার
২৭৯ বার পঠিত
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরায়েলে অস্তিত্বের সংকটে নেতানিয়াহুর সরকার

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে গেছে কট্টর ডানপন্থী ধর্মীয় দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)। ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি সংক্রান্ত একটি বিল পাসে সরকারের ব্যর্থতার প্রতিবাদেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

দলের সাত সদস্যের মধ্যে ছয়জন ইতোমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগেই, গত মাসে ইউটিজে চেয়ারম্যান ইৎজাক গোল্ডনফ পদত্যাগ করেন। ইউটিজে মূলত দুটি অঙ্গসংগঠন—দেগেল হাতোরাহ ও আগুদাত ইসরায়েল—এর সমন্বয়ে গঠিত।

এই পদত্যাগের ফলে ১২০ আসনের কনেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা এখন নেমে এসেছে ৬১-তে, যা তাকে একটি বিপজ্জনকভাবে নড়বড়ে অবস্থানে ঠেলে দিয়েছে। এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

দেগেল হাতোরাহ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যে, তারা পবিত্র ইয়েশিভা শিক্ষার্থীদের অধ্যয়নের মর্যাদা রক্ষায় আইন পাস করবে। প্রধান রাব্বিদের সঙ্গে আলোচনা শেষে আমরা জোট ত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ দলীয় মুখপাত্রও সাতজন সংসদ সদস্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউটিজেসহ কট্টর ডানপন্থী দলগুলো দাবি করে আসছে, ২০২২ সালের শেষ দিকে জোটে যোগদানের সময় প্রধান শর্ত ছিল ইয়েশিভা শিক্ষার্থীদের জন্য সামরিক পরিষেবা থেকে অব্যাহতির বিষয়টি আইনত নিশ্চিত করা। কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিল দীর্ঘদিন ঝুলে থাকায় তাদের ক্ষোভ চরমে ওঠে।

ইসরায়েলে অধিকাংশ তরুণ-তরুণীর জন্য সেনাসেবা বাধ্যতামূলক হলেও ধর্মীয় শিক্ষার্থীরা বহুদিন ধরেই এর বাইরে ছিলেন। তবে গত বছর ইসরায়েলের সুপ্রিম কোর্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেয়, এই অব্যাহতি প্রথা বাতিল করে ইয়েশিভা শিক্ষার্থীদেরও সেনায় অন্তর্ভুক্ত করতে হবে।

চলমান গাজা যুদ্ধের প্রেক্ষাপটে সেনা নিয়োগ একটি স্পর্শকাতর ও বিতর্কিত ইস্যুতে পরিণত হয়েছে। এ অবস্থায় নেতানিয়াহু তার জোটে ঐক্য ধরে রাখতে এবং সেনা পরিষেবা সংক্রান্ত বিল নিয়ে সমঝোতা খুঁজতে তৎপর ছিলেন, কিন্তু তা সফল হয়নি।

এদিকে, আরেক কট্টর ধর্মীয় দল শ্যাস ইউটিজের পথ অনুসরণ করবে কি না, তা এখনও পরিষ্কার নয়। তবে শ্যাসও জোট ত্যাগ করলে সরকার আরও গভীর সংকটে পড়বে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প