শিরোনাম:
●   ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ●   ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা ●   ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান ●   বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী ●   টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ●   ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ●   জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ●   ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ●   বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর
৪২৮ বার পঠিত
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে দেশটির অর্থমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম সুপারিশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গতকাল সোমবার জেলেনস্কি নিজে এ কথা বলেন। এর মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে সাড়ে তিন বছরের যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেনের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আমি ইউক্রেন সরকারকে নেতৃত্ব দিতে এবং এর কার্যক্রম নতুন করে শুরু করতে ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম প্রস্তাব করেছি। শিগগিরই নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপনের অপেক্ষায় আছি আমি।’রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনের পার্লামেন্টের একটি বড় অংশই জেলেনস্কির পাশে আছে। এবারও তারা প্রেসিডেন্টের প্রস্তাবের বিরুদ্ধে যাবে না বলে মনে করা হচ্ছে।
জেলেনস্কি তাঁর এ সুপারিশকে ইউক্রেন সরকারের ‘কার্যনির্বাহী শাখার রূপান্তর’ প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন। জেলেনস্কি আরও বলেন, তিনি ও সিভিরিদেঙ্কো ইউক্রেনের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো, নাগরিকদের জন্য সহায়তা কর্মসূচি সম্প্রসারণ এবং দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানোর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

চলতি বছর বিরল খনিজ–সংক্রান্ত চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে টানাপোড়েনের সময় আলোচনায় আসেন ৩৯ বছর বয়সী সিভিরিদেঙ্কো। তখন কিয়েভ ও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক মিত্র ওয়াশিংটনের সম্পর্ক অনেকটাই ভেঙে পড়ার ঝুঁকিতে পড়ে।

জেলেনস্কির প্রস্তাবটি অনুমোদন পেলে বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের স্থলাভিষিক্ত হবেন সিভিরিদেঙ্কো। শ্যামিহাল ২০২০ সাল থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব আছেন।

সিভিরিদেঙ্কোর একসময়ের সহকর্মী ও ইউক্রেনের সাবেক অর্থমন্ত্রী তিমোফি মাইলোভানভ বলেন, সরকারে পরিবর্তন আনা প্রয়োজন। কারণ, মানুষ হাঁপিয়ে উঠেছে।বর্তমানে কিয়েভ স্কুল অব ইকোনমিকসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিমোফি মাইলোভানভ। তাঁর মতে, তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এ পরিবর্তনগুলো নতুন উদ্যম তৈরি করবে।

এর আগে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছিলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার কথা বিবেচনা করছেন।

সপ্তাহের শেষে রুস্তেম উমেরভের সঙ্গে সাক্ষাতের পর জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক আরও ইতিবাচকভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন। পাশাপাশি দেশের প্রতিরক্ষা খাত পরিচালনায় নতুন পদক্ষেপ নেওয়া দরকার।সিভিরিদেঙ্কো ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া পুরোদমে হামলা করার কয়েক মাস আগে তিনি ইউক্রেনের সংকটাপন্ন অর্থনীতি পরিচালনার দায়িত্বে নিযুক্ত হন।

সিভিরিদেঙ্কোকে এখন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হলে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনের পার্লামেন্টের একটি বড় অংশই জেলেনস্কির পাশে আছে। এবারও তারা প্রেসিডেন্টের প্রস্তাবের বিরুদ্ধে যাবে না বলে মনে করা হচ্ছে।



এ পাতার আরও খবর

ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী
টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের

আর্কাইভ

ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক