শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ৫০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ৫০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের
২৫৯ বার পঠিত
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ৫০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে রাশিয়ার ওপর ১০০ শতাংশ পর্যন্ত কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি, নতুন অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনকে, যার আওতায় পাঠানো হবে অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

সোমবার (১৪ জুলাই) ওভাল অফিসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি পুতিনের ওপর খুবই অসন্তুষ্ট। তিনি যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তাতে আমার ধৈর্য্যচ্যুতি ঘটেছে। এই যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে ৫০ দিনের সময় দিচ্ছি।’

ট্রাম্প জানান, ‘যদি চুক্তি না হয়, তাহলে আমরা দ্বিতীয় স্তরের শুল্ক আরোপ করব, যার লক্ষ্য হবে রাশিয়ার বাকি বাণিজ্যিক অংশীদাররা। এই পদক্ষেপ রাশিয়ার অর্থনৈতিক ভিত্তিকে আরও দুর্বল করে দেবে।’

রাশিয়ার কাস্টমস ডেটা অনুযায়ী, দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এখন চীন (৩৪ শতাংশ), এরপর ভারত, তুরস্ক ও বেলারুশ। ট্রাম্পের নতুন পরিকল্পনায় এই দেশগুলোকেও শুল্ক আরোপের ঝুঁকিতে ফেলা হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ও ন্যাটো মহাসচিব রুট এই সময় একটি বৃহৎ অস্ত্রচুক্তিরও ঘোষণা দেন, যার আওতায় ন্যাটো যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনবে এবং তা ইউক্রেনে পাঠানো হবে। এতে ট্রাম্পের দীর্ঘদিনের অভিযোগ আংশিকভাবে নিরসন হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা—যেখানে তিনি দাবি করতেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেন সহায়তায় যুক্তরাষ্ট্রের তুলনায় কম ব্যয় করছে।

রুট বলেন, ‘এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ইউক্রেনকে সহায়তা দেওয়া শুধু যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়। ইতোমধ্যে জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও ব্রিটেন সক্রিয়ভাবে সহায়তা করছে।’

ট্রাম্পের কঠোর অবস্থানের প্রতিক্রিয়ায় রুট আরও বলেন, ‘যদি আমি এখন পুতিনের জায়গায় থাকতাম এবং এসব বক্তব্য শুনতাম, তাহলে অবশ্যই বিষয়টি নতুন করে ভাবতাম।’

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি ট্রাম্পের সঙ্গে ফোনালাপে কথা বলেছেন এবং নতুন অস্ত্রচুক্তির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এই চুক্তি ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প