সোমবার, ২৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » জাতীয় | নির্বাচন | নির্বাচিত বিভাগ | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট
কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই দলের নেতারা বেরিয়ে যান।
সোমবার (২৮ জুলাই) সকাল থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের সংলাপের ২০তম দিনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
তবে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলছেন, বিএনপি না থাকলে এই সংলাপের কোনো অর্থ নেই।
কমিশন সূত্রে জানা গেছে, আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আছে সরকারি কর্ম কমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), এবং ন্যায়পাল নিয়োগসংক্রান্ত বিধান।
পাশাপাশি সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানো নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রীয় কাঠামোয় নির্বাহী বিভাগের ক্ষমতা সীমিত করতে গিয়ে রাষ্ট্রের কার্যকারিতা প্রশ্নের মুখে পড়ছে অভিযোগ করে বিএনপির প্রতিনিধিরা পিএসসি, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে কমিশনের আলোচনা ওয়াকআউট করেছেন।
তবে পরবর্তী আলোচনায় তারা অংশগ্রহণ করবেন।
ওয়াকআউট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে সরে এসে নির্বাচন কমিশন গঠনে একমত হয়েছি। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে থাকবেন বলেও একমত হয়েছি। কিন্তু সব জায়গায় যদি নির্বাহী বিভাগের হাত-পা বেঁধে দেওয়া হয়, রাষ্ট্র ফাংশন করবে কী করে? এজন্য এই আলোচনা থেকে আমরা ওয়াকআউট করেছি।
এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, যে সব আলোচনা টেবিলে এসেছে সেসব অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে। বেশকিছু বড় বিষয়ে অগ্রগতি হয়েছে।
কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো অনেকবার পরিবর্তন করা হয় যেন রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। ১২টি বিষয়ে তারা একমত হয়েছে।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান 