শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছুটির দিনে | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম » উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠলে, দেশের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল
প্রথম পাতা » ছুটির দিনে | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম » উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠলে, দেশের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল
৫৫৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠলে, দেশের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বাংলাদেশে নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, যা রুখে দেওয়া না গেলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আজকে একটা নতুন করে কথা উঠছে, ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে একধরনের উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। তাহলে বাংলাদেশের যে অস্তিত্ব আছে, সেই অস্তিত্ব রক্ষা পাবে না।’

জন্মাষ্টমী উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় সভাপতির বক্তব্য এ কথা বলেন মির্জা ফখরুল। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘১৯৭১ সাল আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছিল, ভূখণ্ড দিয়েছিল। আমাদের একটা স্বাধীন সত্তা দিয়েছিল এবং সেই জন্য আজকে আমার অস্তিত্ব আছে, আমি টিকে আছি। ২৪ এর জুলাই–আগস্টের শহীদেরা আমাদের একটা নতুন গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। এই দুটো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আজকে একটা প্রচেষ্টা আছে ’৭১–কে ভুলিয়ে দেওয়ার। এটার বিরুদ্ধে কিন্তু আমাদের সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।’

সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়ে সতর্ক করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আমাদেরকে সেই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সত্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।’বিএনপির মহাসচিব বলেন, ‘এই দেশটা আমার, আপনার, আমাদের সবার। সংকটের সময় আমরা সব সময় বলেছি, মানুষকে মানুষ হিসেবেই বাঁচাতে হবে। তাই জাতিগত, ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সেই ঐক্যের ডাক বাস্তবায়ন করলেই স্বাধীনতা রক্ষার সংগ্রাম সফল হবে।’

মির্জা ফখরুল বলেন, ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য। যুগে যুগে অন্যায়-অবিচার বেড়ে গেলে অবতারের আবির্ভাব হয়েছে। ইসলামসহ প্রতিটি ধর্মেই নবী-রাসুলরা মানুষকে সঠিক পথে ডেকেছেন। তিনি বলেন, ‘আমরা সবাই এই দেশের নাগরিক—হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, বিএনপি, আওয়ামী লীগ কিংবা অন্য কেউ। আমরা সবাই বন্ধু।’গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার জনগণকে বন্ধু হিসেবে না দেখে প্রজা হিসেবে দেখেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, জনগণের ওপর নির্যাতন করেছে, রাষ্ট্রের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তিনি বলেন, প্রায় ৮৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দেশ চালানোর মতো অর্থনীতিই বা কীভাবে থাকবে?

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি সুব্রত চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী প্রমুখ।



এ পাতার আরও খবর

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে? উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
নতুন বছর হোক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন: প্রধান উপদেষ্টা নতুন বছর হোক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন: প্রধান উপদেষ্টা
খালেদা জিয়ার মৃত্যুর দায় হাসিনা কখনো মুক্তি পেতে পারে না: নজরুল ইসলাম খান খালেদা জিয়ার মৃত্যুর দায় হাসিনা কখনো মুক্তি পেতে পারে না: নজরুল ইসলাম খান
ভোটার হলেন তারেক, ভোটার হতে নিবন্ধন করলেন জাইমা রহমান ভোটার হলেন তারেক, ভোটার হতে নিবন্ধন করলেন জাইমা রহমান

আর্কাইভ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে,’ আফগান তালেবানের কাছে কী ধরনের অস্ত্র আছে?
জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশ মুসলিম দেশের সমর্থন পাবে
আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
সেনাবাহিনীর উচ্চ পদে আবারও রদবদল
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার
ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
চীন সফরে জার্মান চ্যান্সেলর
মোদির ইসরায়েল সফর, পাকিস্তানের নিরাপত্তায় হুমকি?
ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল