শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » গাজা নগরীর দুর্ভিক্ষ, জাতিসংঘ মহাসচিব বললেন—‘মানবতার ব্যর্থতা’
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » গাজা নগরীর দুর্ভিক্ষ, জাতিসংঘ মহাসচিব বললেন—‘মানবতার ব্যর্থতা’
৩২৭ বার পঠিত
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজা নগরীর দুর্ভিক্ষ, জাতিসংঘ মহাসচিব বললেন—‘মানবতার ব্যর্থতা’

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজা নগরী ও আশপাশের এলাকায় ঘোষিত দুর্ভিক্ষকে ‘মানবতার ব্যর্থতা’ বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এটি ‘মানবসৃষ্ট বিপর্যয়’।

গতকাল শুক্রবার জাতিসংঘ-সমর্থিত খাদ্যনিরাপত্তা পর্যবেক্ষণবিষয়ক প্যানেল–আইপিসি গাজা নগরীতে দুর্ভিক্ষ চলছে বলে ঘোষণা দিয়েছে। সংস্থাটি বিশ্বজুড়ে অনাহার পরিস্থিতি শনাক্ত করতে কাজ করে। তারা গাজার বিভিন্ন অংশে খাদ্যনিরাপত্তাহীনতার মাত্রা পঞ্চম ধাপে উন্নীত করেছে, যা সর্বোচ্চ ও সবচেয়ে ভয়াবহ।ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন (আইপিসি) বলেছে, গাজায় পাঁচ লাখের বেশি মানুষ মহাবিপর্যয়ের মধ্যে আছে। ক্ষুধা, চরম দারিদ্র্য ও মৃত্যু এ পরিস্থিতি ডেকে এনেছে।

তবে আইপিসির প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। তাদের দাবি, ‘গাজায় কোনো দুর্ভিক্ষ নেই।’ অবশ্য ইসরায়েলের এ দাবি শতাধিক মানবাধিকার সংগঠন, বহু প্রত্যক্ষদর্শী, জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা এবং যুক্তরাজ্যসহ ইসরায়েলের অনেক মিত্র দেশের বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

আইপিসি সতর্ক করে বলেছে, অবিলম্বে বড় আকারে সহায়তা না পৌঁছালে গাজায় দুর্ভিক্ষে মৃত্যু ব্যাপকভাবে বাড়তে পারে। আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল-বালাহ ও খান ইউনিসে ছড়িয়ে পড়তে পারে দুর্ভিক্ষ।

আইপিসির প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। তাদের দাবি, ‘গাজায় কোনো দুর্ভিক্ষ নেই।’ অবশ্য ইসরায়েলের এ দাবি শতাধিক মানবাধিকার সংগঠন, বহু প্রত্যক্ষদর্শী, জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা এবং যুক্তরাজ্যসহ ইসরায়েলের অনেক মিত্র দেশের বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘গাজায় যে নারকীয়তা চলছে, সেটি বর্ণনা করার মতো যখন আর কোনো শব্দ নেই বলে মনে হচ্ছিল, তখন নতুন এক শব্দ যোগ হলো—দুর্ভিক্ষ। এটি কোনো রহস্য নয়, এটি একেবারেই মানবসৃষ্ট বিপর্যয়, নৈতিক ব্যর্থতা ও মানবতার পরাজয়।’

মহাসচিব আরও বলেন, আন্তর্জাতিক আইনের অধীন ইসরায়েলের ‘স্পষ্ট ও সংশয়হীন দায়বদ্ধতা’ আছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে গাজার জনগণের খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করার দায়িত্বও।আইপিসির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, ‘এ দুর্ভিক্ষ পুরোপুরি প্রতিরোধযোগ্য ছিল। কিন্তু ইসরায়েলের পরিকল্পিত বাধার কারণে গাজায় খাদ্য ঢুকতে পারছে না।’

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ–এর প্রধান ফিলিপ লাজারিনি বলেন, ‘এটি ইসরায়েলি সরকারের পরিকল্পিতভাবে তৈরি করা মানবসৃষ্ট অনাহার।’

জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক বলেছেন, দুর্ভিক্ষ সরাসরি ইসরায়েলের অবৈধ পদক্ষেপের ফল।যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ইসরায়েল সরকার (গাজায়) সহায়তা ঢুকতে না দেওয়ায় এ বিপর্যয় ঘটেছে।’



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না