শিরোনাম:
●   ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র ●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
BBC24 News
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » পাকিস্তান মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান পেয়েছে : ফিল্ড মার্শাল মুনির
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » পাকিস্তান মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান পেয়েছে : ফিল্ড মার্শাল মুনির
৩০৩ বার পঠিত
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তান মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান পেয়েছে : ফিল্ড মার্শাল মুনির

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, পৃথিবীতে ৫৭টি ইসলামী দেশ রয়েছে এবং তাদের মধ্যে ‘আল্লাহ আমাদের হারামাইন শরীফাইন (মক্কা ও মদিনা)-এর রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন।’

রোববার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় উলেমা সম্মেলনে মুনির এ কথা বলেন।

তিনি পাকিস্তান এবং ১৪০০ বছর আগে সৌদি আরবে প্রতিষ্ঠিত ‘ইসলামিক রাষ্ট্রের’ মধ্যে সাদৃশ্য তুলে ধরেন। মুনির বলেন, ‘উভয়ই একই কারণে প্রতিষ্ঠিত…একই মাসে, রমজানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উভয়ের প্রতিষ্ঠায় হিজরতের বিষয়াদি জড়িত ছিল।’

ইসলামী দেশে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ জিহাদের নির্দেশ দিতে পারে না বলেও মন্তব্য করেন ফিল্ড মার্শাল। তিনি বলেন, ‘কর্তৃপক্ষের আদেশ, অনুমতি কিংবা ইচ্ছা ছাড়া কেউ জিহাদের জন্য ফতোয়া জারি করতে পারে না।’

ডনের প্রতিবেদন বলছে, জাতীয় উলেমা সম্মেলনে সম্মেলনে ফিল্ড মার্শালের ভাষণের বিস্তারিত তথ্য এখন পর্যন্ত খুব কমই পাওয়া গেছে। ভাষণে তিনি কুরআনের একাধিক আয়াতও উদ্ধৃত করেন।

ভারতের সঙ্গে গত মে মাসে চারদিনের সংঘর্ষের কথা বলতে গিয়ে তিনি বলেন, এ সময় পাকিস্তানের প্রতিশোধমূলক অভিযান ‘বুনিয়ানুম মারসুস’-এ সশস্ত্র বাহিনী ‘ঐশ্বরিক সাহায্য’ পেয়েছিল। তিনি বলেন, ‘আমরা এটা অনুভব করেছি।’

ভাষণের সময় মুনির আফগানিস্তান এবং পাকিস্তানে সীমান্ত সন্ত্রাসবাদ সম্পর্কেও কথা বলেন।

ইসলামাবাদ বারবার কাবুলকে পাকিস্তানে হামলা চালানোর জন্য সন্ত্রাসীদের আফগান মাটি ব্যবহার বন্ধের করার আহ্বান জানিয়েছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে।

সম্মেলনে বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করে সিডিএফ মুনির প্রশ্ন করেন, ‘আফগানিস্তান কি আমাদের পাকিস্তানি শিশুদের রক্ত ​​ঝরাচ্ছে না?

তিনি উল্লেখ করেন, আফগানিস্তানের তালেবানদের পাকিস্তান এবং টিটিপি’র মধ্যে একটি বেছে নিতে বলা হয়েছিল।



এ পাতার আরও খবর

ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের

আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া