মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর তিন দিন পর আজ মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস৷
ট্রাম্প-ম্যার্ৎসের এই বৈঠক অবশ্য পূর্ব নির্ধারিত৷ ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা শুরু না হলে আলোচ্য বিষয়ের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিরোধ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং চীনের প্রতি দেশগুলোর নীতি ইত্যাদিই সর্বাধিক গুরুত্ব পেতো৷ তবে পরিবর্তিত পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে মধ্যপ্রাচ্য পরিস্থিতিই থাকবে বলে ধারণা করা হচ্ছে৷
২০২৫ সালের জুনের শুরুতে প্রথমবার ওয়াশিংটন সফর করেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস৷ চ্যান্সেলর হওয়ার পর এটি তার দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর৷
মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য সব ন্যাটো সদস্য ইউরোপীয় মিত্র দেশের মতো জার্মানিও ইরানের ওপর হামলায় জড়ায়নি৷ বরং রোববার যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকির কথা উল্লেখ করে এভাবে তেহরানে ক্ষমতার পরিবর্তন আনা সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ম্যার্ৎস৷ তবে তিনি তখন ইরানে হামলা চালানোয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সমালোচনা করেননি৷
ওভাল অফিসে ট্রাম্প-ম্যার্ৎস বৈঠকটি যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী সকালে হওয়ার কথা৷ বৈঠকের পর তাদেরবৈঠকের পর তাদের একসঙ্গে মধ্যাহ্নভোজও করার কথা৷




পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান 