মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক
অজিত দোভাল-সার্জিও গরের বিশেষ বৈঠক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর সোমবার ও মঙ্গলবার টানা দুই দফায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি জয়সওয়াল। তিনি শুধু বলেন, দুই বৈঠকেই “ভারত ও যুক্তরাষ্ট্রের বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব” নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, এই অংশীদারত্বের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। বাণিজ্য, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে উভয় পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ
দোভালের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গর বৈঠকটিকে “ফলপ্রসূ” বলে উল্লেখ করেছেন। তিনিও বিস্তারিত না জানিয়ে বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
গর লিখেছেন, বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ভারতের অনেক অভিন্ন লক্ষ্য রয়েছে এবং আমাদের পারস্পরিক সম্পৃক্ততা ক্রমেই বাড়ছে।
দোভালের সঙ্গে গরের এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তার দায়িত্ব শুধু ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পর্যায়ে সীমাবদ্ধ নয়। তার দায়িত্বের আওতায় ভারত থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিশাল অঞ্চল রয়েছে।
ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রতিবেশী অঞ্চলে একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার সময়েই দোভাল-গরের বৈঠক হলো।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 