শিরোনাম:
●   মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০ ●   জাতিসংঘে বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর যত অর্জন ●   শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন ●   বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে ●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » খেলাধুলা | জীবনযাপন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
প্রথম পাতা » খেলাধুলা | জীবনযাপন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
৩৮৮ বার পঠিত
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি

20260816_112453.jpgবিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। তার পেনাল্টি মিসের খেসারত দিয়েছে তার দল ইন্টার মিয়ামি।

শনিবার (১৬ আগস্ট) শীর্ষে থাকা ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে হেরেছে দলটি। মিয়ামিও হ্যাটট্রিক করেছে হারের। এই নিয়ে টানা তিন ম্যাচে হারল দলটি।

২৩ মিনিটে ১-১ সমতা ফেরানোর সুযোগ ছিল মিয়ামির সামনে। কিন্তু স্পট কিক থেকে মেসির শট ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়েক। বল যায় তার ডান দিকে নিচ দিয়ে। ফিরতি সুযোগে গোল করেন সের্হিও রেগিলন। তবে ভিডিও পর্যালোচনায় দেখা যায়, মেসির পেনাল্টির সময় বক্সে ঢুকে গিয়েছিলেন তিনি। সেই গোল বাতিল হয়ে যায়।

মেসি এই নিয়ে টানা তিন পেনাল্টি মিস করলেন। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুটি পেনাল্টি মিস করেছিলেন তিনি। একটি গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে, অন্যটি শেষ ষোলোয় মিশরের বিপক্ষে।

এমএলএসে প্রায় এক বছর পর মেসি প্রথমবারের মতো পেনাল্টি মিস করলেন। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বরে সবশেষ পেনাল্টি মিস করেছিলেন তিনি।

জিওডিস পার্কে ম্যাচের ১৭ মিনিটে অ্যান্ডি নাহারের গোলে এগিয়ে যায় ন্যাশভিল। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতা ফেরায় মিয়ামি। মেসির পাস থেকে বল পান তেলাস্কো সেগোভিয়া। কিছুটা কারিকুরি দেখিয়ে বল জালে জড়ান তিনি।

তবে দ্বিতীয়ার্ধের ন্যাশভিলের দাপটে আর দাঁড়াতেই পারেননি মেসিরা। এমএলএসের সাবেক সেরা খেলোয়াড় হানি মুখতার দুটি গোল করেন। মাঝে স্ট্রাইকার স্যাম সারিজ চতুর জায়গা থেকে ব্যাকহিল করে গোল করেন।

খেলার এক পর্যায়ে মেসি হতাশ হয়ে পড়েন। সারিজের তৃতীয় গোলের আগে ফাউলের শিকার হয়েছেন দাবি করে রেফারির কাছে জোরালো আপত্তি জানান তিনি। এতে হলুদ কার্ডও দেখেন মেসি।

দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে বোঝা যায়, রাতটা মেসির পক্ষে ছিল না। একবার তার শট দুই পোস্টে লেগে ফেরত আসে। এরপর বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

চতুর্থ গোলে অবশ্য নিজেদের ভুলের মাশুল দেয় মিয়ামি। মিয়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো পিছলে পড়ে পেনাল্টি বক্সের অনেক বাইরে চলে যান। এই সুযোগে ন্যাশভিলের গোলরক্ষক শোয়েকের লম্বা কিক ধরে খালি জালে বল পাঠান মুখতার।

লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকার পর এই ম্যাচে নেমেছিল মিয়ামি। জিতলে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টার্স শিল্ড টেবিলে ন্যাশভিলকে টপকে শীর্ষে উঠত তারা। কিন্তু হেরে যাওয়ায় বাকি ১৫ ম্যাচে এখন পাঁচ পয়েন্টে এগিয়ে থাকল ন্যাশভিল।

এর আগে লিগস কাপে টানা দুই ম্যাচ হেরে নকআউট পর্বে ওঠার আগেই বাদ পড়ে মিয়ামি। তবে সেই দুই হারে মেসি বা স্ট্রাইকার লুইস সুয়ারেজ কেউই শুরুর একাদশে ছিলেন না।

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শনিবার প্রথমবারের মতো শুরুর একাদশে ফেরেন মেসি। মন্টেরির বিপক্ষে ম্যাচ মিস করার পর বুধবার লিওনের বিপক্ষে হারের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। অন্যদিকে গত বছরের ফাইনালে ঘটা এক ঘটনার জন্য নিষেধাজ্ঞার কারণে পুরো লিগস কাপে খেলতে পারেননি সুয়ারেজ।

বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের মাঠে গিয়ে জয়ে ফেরার চেষ্টা করবে মিয়ামি।



আর্কাইভ

মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০
শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস